রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন জয়পুরহাটে স্ত্রীকে মারপিট করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন ! ঘোড়াঘাটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ! মাজার ও দরগাহ শরীফের আয়-ব্যয়ের হিসাব সরকারি কোষাগারে নেয়ার দাবি: জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের মানববন্ধন ! অবৈধ বালু উত্তোলনের সঙ্গে সম্পৃক্ত নই, মানববন্ধনে ছবি ব্যবহার গভীর ষড়যন্ত্র—ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ! মেহেন্দিগঞ্জের গোবিন্দপুরে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা স্থানীয়দের। সৌমেন সাহার সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি স্থানীয়দের !  দুর্ঘটনার শঙ্কায় পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যাল মেয়াদ শেষের দুয়ারে ! বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠীত হয় !

জামালপুরে ফেসবুক প্রেম: এক মাসের পরিচয়ে বাংলাদেশে চীনা নাগরিক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

জামালপুর সদর উপজেলার ৮নং বাঁশচড়া ইউনিয়নের বাটি জামিরা এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গড়ে ওঠা এক মাসের প্রেমের টানে বাংলাদেশে এসে পৌঁছেছেন এক চীনা নাগরিক—এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাটি জামিরা গ্রামের ডালিমের ১৮ বছর বয়সী মেয়ে মিমের সঙ্গে ওই চীনা নাগরিকের পরিচয় হয় ফেসবুকে। পরিচয়ের পর নিয়মিত কথোপকথনের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাত্র এক মাসের মধ্যেই প্রেমের টানে ওই চীনা নাগরিক বাংলাদেশে চলে আসেন বলে জানা গেছে।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরাও উদ্বিগ্ন হয়ে পড়েন। এ ঘটনায় আইনগত বা প্রশাসনিক কোনো জটিলতা সৃষ্টি হয়েছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews