শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ :
পর্যাপ্ত লোকবল সংকটে ভূগছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল কালীগঞ্জের নলতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফ্যামিলি কার্ড শুমারী অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার ভূমি দস্যু গংদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মুখোশধারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ব্যবসায়ী কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, সংবর্ধিত ৪ গুনীজন, চাটখিলে নিখোঁজের পাঁচ দিন পর শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা উল্লাপাড়ায় (২৬) হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত: লটারিতে নির্বাচিত হলেন ১০ নারী কর্মী

যে দলের নেতারা হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে ঝুলতে পারে, তাদের ভয় দেখাবেন না: সাতক্ষীরায় জামায়াতের আমীর

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬




বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “যে দলের নেতারা হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে ঝুলতে পারে, তাদের ভয় দেখিয়ে দমানো যাবে না। বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমি নিজের জীবন দিতেও প্রস্তুত।” মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে যদি মা-বোনদের সম্মানহানি করা হয়, তা কখনো মেনে নেওয়া হবে না। আমাদের কোনো কার্ড নেই; আমরা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চাই।” ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবো। ইনসাফ মানে শুধু সমতা নয়, ন্যায্যতা প্রতিষ্ঠা করা। আমাদের শাসনে চাঁদাবাজি ও সন্ত্রাস থাকবে না। আমরা যুবকদের বেকার ভাতা দিতে চাই না। বেকার ভাতা দেওয়া মানে তাদের অপমান করা। যুবকরা ভাতা নয়, কাজ চায়—আমরা তাদের হাতে কাজ তুলে দিতে চাই।” তিনি বলেন, “আল্লাহ সুযোগ দিলে শাসন হবে জনগণের শাসন। আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, চাই দেশের ১৮ কোটি মানুষের বিজয়। ১৮ কোটি মানুষ মুক্ত হলে আমরাও মুক্ত। আর মানুষ যদি দালালিতে জড়িয়ে পড়ে, আমরা সবাই বিপদে পড়বো।” ভোট প্রসঙ্গে তিনি বলেন, “১২ তারিখ প্রথম সিলটি পড়বে ‘হ্যাঁ’ ভোটে। ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি। আপনারাই বলুন—গোলামি না আজাদি” তিনি আরও অভিযোগ করেন, “বিগত সময়ে যারা দেশ থেকে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের জবাবদিহির আওতায় এনে জনগণের অর্থ জনগণের কাছেই ফেরত দেওয়া হবে।” সাতক্ষীরার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সারাদেশে ফ্যাসিবাদী সরকার গুম, খুন ও নির্যাতন চালিয়েছে। সাতক্ষীরায় আমাদের নেতাকর্মীদের গুম-খুনের পাশাপাশি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এসব হত্যার বিচার নিশ্চিত করতে হলে সাতক্ষীরার চারটি আসনেই দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।” তিনি আরও বলেন, “মুসলমানদের মধ্যেও মতভেদ আছে। সুযোগ পেলে সবাইকে নিয়ে বসে একটি কমন বোর্ড গঠন করে সিদ্ধান্ত নেওয়া হবে।” শেষে তিনি ১২ তারিখ ‘ইনসাফ, ন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে’ অবস্থান নিতে সাতক্ষীরাবাসীর প্রতি আহ্বান জানান। জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি অধ্যাপক গোলাম পরোয়ার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, খুলনা সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews