বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

নকশার বহির্ভূত ব্যক্তিগত জমিতে অবৈধ সড়ক নির্মাণের অভিযোগে

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

‎রাজউক প্রণীত ড্যাপ (ডিটেইলড এরিয়া প্ল্যান) অনুমোদিত নকশার বাইরে গিয়ে ব্যক্তিমালিকানাধীন জমিতে অবৈধভাবে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে রাজধানীর তুরাগ থানাধীন নলভোগ ধউর মৌজায়।

এ ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী জমির মালিকরা মঙ্গলবার উত্তরা প্রেসক্লাব খালপাড় এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। একই সঙ্গে ন্যায়বিচারের দাবিতে তারা ঢাকা সিএমএম কোর্টে একটি মামলা দায়ের করেছেন। ‎ভুক্তভোগীদের অভিযোগ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোনো ধরনের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই ওই এলাকায় প্রায় ৮০ মিটার সড়ক সম্প্রসারণ কার্যক্রম চালানো হচ্ছে। এতে ব্যক্তিমালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে বলে তারা দাবি করেন।

‎অভিযোগে আরও বলা হয়, এই অনুমোদনহীন সড়ক নির্মাণ কার্যক্রমে লেফটেন্যান্ট কর্নেল মাহফিজ ও তার বাহিনীর সদস্য সিপিএল তৌহিদের নেতৃত্বে একটি দল সক্রিয়ভাবে সহায়তা করছে। ভুক্তভোগীদের ভাষ্যমতে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তারা স্বপ্রণোদিত হয়ে অবৈধভাবে রাস্তা নির্মাণে যুক্ত হয়েছেন। ‎জমির মালিকরা জানান, সিটি জরিপ (CS) অনুযায়ী উক্ত স্থানে কোনো রাস্তার অস্তিত্ব নেই।

‎কেবল আরএস জরিপের একটি অংশ দেখিয়ে—যেখানে ৮০ মিটার রাস্তার কোনো উল্লেখ নেই—ড্যাপ অনুমোদিত নকশার বাইরে গিয়ে একটি অতিরিক্ত রাস্তা নির্মাণের চেষ্টা চলছে। অথচ ড্যাপে অনুমোদিত ১০০ ফুট মূল সড়কের সঙ্গে যে সংযোগ সড়ক নির্ধারিত রয়েছে, তা অনুসরণ না করে নিয়ম বহির্ভূতভাবে নতুন রাস্তা নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, এই কার্যক্রম পরিচালনা করছে ২৪ ইঞ্জিনিয়ারিং কোর—যার কোনো আইনি অনুমোদন নেই। ‎ভুক্তভোগীরা স্পষ্ট করে বলেন, তারা উন্নয়ন কার্যক্রমের বিরোধী নন। তবে জমি অধিগ্রহণ ছাড়া, কোনো ক্ষতিপূরণ প্রদান না করে ব্যক্তিমালিকানাধীন জমিতে রাস্তা নির্মাণ সম্পূর্ণ বেআইনি ও সংবিধানবিরোধী।

‎অভিযোগে আরও উল্লেখ করা হয়, প্রকল্প গ্রহণের আগে কোনো গণশুনানি অনুষ্ঠিত হয়নি। সংশ্লিষ্ট জমির মালিকদের কোনো নোটিশ বা লিখিত অবহিতকরণ দেওয়া হয়নি। এমনকি জমির মালিকানা যাচাই কিংবা আইন অনুযায়ী অধিগ্রহণের কোনো প্রক্রিয়াও অনুসরণ করা হয়নি।‎ভুক্তভোগীরা জানান, বিষয়টি নিয়ে তারা ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তাদের জোন-৬ কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়। জোন-৬-এর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সাক্ষাতে তিনি জানান, অতিরিক্ত ৮০ মিটার রাস্তা নির্মাণের বিষয়ে তাদের কাছে কোনো ধরনের অনুমোদন নেই এবং এ সংক্রান্ত কোনো লিখিত কাগজপত্রও পাওয়া যায়নি। ‎নির্বাহী প্রকৌশলী আরও জানান, এ ধরনের রাস্তা নির্মাণের ক্ষেত্রে জমি অধিগ্রহণ, জমির মালিকদের অবহিতকরণ এবং লিখিত নোটিশ প্রদান বাধ্যতামূলক—যা এ ক্ষেত্রে অনুসরণ করা হয়নি।

‎মানববন্ধনে জমির মালিকরা বলেন, ‎“আমরা চাই উন্নয়ন হোক, তবে তা হোক আইনের মধ্যে থেকে। নিয়ম অনুযায়ী জমি অধিগ্রহণ ও ন্যায্য ক্ষতিপূরণ দিয়ে রাস্তা নির্মাণ করা হলে আমরা সহযোগিতা করব। কিন্তু অবৈধভাবে কাজ হলে এতে সংশ্লিষ্ট প্রকৌশলীদের সুনাম ক্ষুণ্ন হবে।”
‎এ বিষয়ে অভিযোগকারী মুবিনুল ইসলাম মুবিন বলেন, ‎“২৪ ইঞ্জিনিয়ারিং কোরের সিপিএল তৌহিদ সাহেব আমাকে ফোন করে জানান, পিডি লেফটেন্যান্ট কর্নেল মাহফিজ সাহেব বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর পৌনে তিনটায় ঘটনাস্থলে উপস্থিত থেকে রাস্তার কাজ শুরু করবেন। বিষয়টি জানার পর আমি দেশবাসীকে অবহিত করতে বাধ্য হয়েছি।”

‎ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগীরা আদালতের পাশাপাশি গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি দেশবাসী ও সরকারের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews