1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নরসিংদী জেলার ব্যাপক সাফল্য ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো প্রতিযোগিতা সম্পন্ন - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
​তরুণদের তামাক ব্যবহার নিরুৎসাহিত করতে দাম বাড়ানোর জোরালো দাবি ! বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে ! নদীর হারিয়ে যাওয়া বৈরালী মাছ চাষকরণে মাছ চাষীদের মাঝে উপকরণাদি বিতরণ! মেঘনায় ভূমিসেবা মেলার উদ্বোধন তিনদিনব্যাপী মেলায় মিলবে ফ্রি ভূমি সেবা ! কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি ! কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘বিতর্কিত  ডিন নিয়োগ বাতিল দায়িত্বে নতুন উপাচার্য ! নিজের ভুলের জন্য অনুতপ্ত: ছেলের কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন বাবা! বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা ! সুন্দরগঞ্জে এলজিইডির সড়ক উন্নয়ন কাজের মান নিশ্চিত কতৃপক্ষের পরিদর্শন ! তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ

নরসিংদী জেলার ব্যাপক সাফল্য ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো প্রতিযোগিতা সম্পন্ন

ফালু মিয়া , নরসিংদী
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উদ্যোগে ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো প্রতিযোগিতা ২০২৫-২০২৬ উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২২ জানুয়ারি ঢাকার হ্যান্ডবল স্টেডিয়াম মাঠে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সেলিম ফকির ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মোঃ দৌলতুজ্জামান খান । দ্বিতীয় দিন ২৩ জানুয়ারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কল্যাণ ট্রাষ্ট, পুলিশ হেডকোয়ার্টারস ঢাকা এর এডিশনাল ডিআইজি আহম্মদ মুঈদ। প্রতিযোগিতায় সারা দেশের ৩০ জেলার ক্লাব এবং সংস্থা হতে ৫৫০ জন সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো খেলোয়াড় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী খেলোয়াড়দের নৈপুণ্য, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মনোভাব উপস্থিত দর্শক ও অতিথিদের মুগ্ধ করে। তৃতীয় দিন ২৪ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিব মোঃ মাহাবুব-উল-আলম । এ সময় তিনি বিজয়ী খেলোয়াড়দের হাতে পদক ও সনদপত্র তুলে দেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “তায়কোয়ানডোর মতো মার্শাল আর্ট শুধু শারীরিক সক্ষমতাই নয়, বরং আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তায়কোয়ানডো খেলোয়াড়রা আরও সাফল্য অর্জন করবে।
প্রতিযোগিতায় নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা ১টি স্বর্ণ পদক, ১টি রৌপ্য পদক, ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করে। তাদের মধ্যে মোঃ হিজবুল্লাহ ১টি স্বর্ণ পদক ১টি ব্রোঞ্জ পদক, সাবেরা জাহান ১টি রৌপ্য পদক, সিনহা জামান ২টি ব্রোঞ্জ পদক, নাজমা জামান ২টি ব্রোঞ্জ পদক ও ইয়াকুব হোসেন ১টি ব্রোঞ্জ পদক অর্জন করেন।
তায়কোয়ানডো নরসিংদী জেলার প্রধান প্রশিক্ষক শাহজাহান সম্রাট (কোচ) হিসেবে এবং গোলাম মোস্তফা মিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট