1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গোবিন্দগঞ্জে উদ্ধারের দুই বছর পর ১২টি ককটেল নিষ্ক্রিয় - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন । শেরপুরের শ্রীবরদী  উপজেলার গোসাইপুর ইউনিয়ন  সেতুর অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে! লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। সিলেট জুড়ে হাওরপাড়ের কৃষকের মাঝে এখন হাহাকার ও দীর্ঘশাস ! মডেল মসজিদটি শুধু নামাজ আদায়ের জন্য নয়, বরং ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র- এটিএম কামরুল ইসলাম অর্থনীতি পুনরুদ্ধারে আগামী ২ বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী মেঘনায় পৃথক অভিযানে গাঁজা ও ভারতীয় চোরাই মালসহ দুই গাড়ি আটক ! প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম।

গোবিন্দগঞ্জে উদ্ধারের দুই বছর পর ১২টি ককটেল নিষ্ক্রিয়

তাজুল ইসলাম প্রধানঃ গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইনশৃংখলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া অবিস্ফোরিত ১২ টি ককটেল নিস্ক্রিয় করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা থেকে আসা বোমা ডিসপোজাল (এ টি ইউ) এর দশ সদস্যের একটি টিম থানা চত্বরে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ককটেলগুলো ধ্বংস করে।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক, ওসি (তদন্ত) পবিত্র কুমার ও এস আই সেলিম রেজাসহ পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ জানায়,  গত বছরের ১৬ ডিসেম্বর রাত পৌনে ১২টার দিকে উপজেলার কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংক কোমরপুর শাখার সামনে থেকে চারটি অবিস্ফোরিত  ককটেল উদ্ধার করা হয়। এর আগে ২০২৩ সালে ৮ টি ককটেল উদ্ধার করা হয়। এর পর উদ্ধার হওয়া  মোট ১২ টি ককটেল থানায় সংরক্ষিত ছিল।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) পবিত্র কুমার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, উদ্ধার হওয়া ককটেলগুলো বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে সফলভাবে ধ্বংস করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট