শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাচ্ছেনা বাংলাদেশ : যুব ও ক্রীড়া উপদেষ্টা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬



ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় অবস্থানের কথা আবারো পুনর্ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার বিশ্বকাপ স্কোয়াডে থাকা খেলোয়াড়দের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।

আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি উল্লেখ করে তিনি বলেছেন, তারা সুবিচার করবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ এখনো আশা ছাড়েনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিরাপত্তা ইস্যুটি সুবিবেচনায় নিয়ে বাংলাদেশকে শ্রীলংকায় বিশ্বকাপ খেলার সুযোগ করে দিবে। সেই আশাবাদ নিয়ে বাংলাদেশ অপেক্ষা করছে বলেও উপদেষ্টা জানিয়েছেন।

খেলোয়াড়দের সাথে আলাপ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, তাদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে ছিল কেন বাংলাদেশ সরকার ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে সেটা তাদের বুঝিয়ে বলা। আমার কাছে মনে হয়েছে তারা সেটা বুঝতে পেরেছে।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews