1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
নীলফামারীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। রামুর গর্জনিয়া থেকে এক লক্কপিছ ইয়াবা উদ্ধার ! উদ্ধার হওয়া তরুণীকে নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য: শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানির অভিযোগ ! নরসিংদীতে ১৮০ দিনের ‘রোডম্যাপ’: রাষ্ট্র সংস্কার ও সুশাসনে নতুন দিগন্ত উপ রাষ্ট্র সংস্কার ও সুশাসনে গুরুত্ব দিয়ে নরসিংদী জেলা তথ্য অফিসের বিশেষ প্রচারণা গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন ।

শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রণবীর সরকার, শেরপুর (উত্তর) :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

শীতের তীব্রতা থেকে দরিদ্র ও অসহায় মানুষদের রক্ষায় শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ কমপ্লেক্স সংলগ্ন সোমেশ্বরী ভবনে অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দরিদ্র ও অসহায় ১৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে (সুজন—সুশাসনের জন্য নাগরিক) শ্রীবরদী উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা।

“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (সুজন—সুশাসনের জন্য নাগরিক) শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাসান ফরহাদ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সুজনের সভাপতি ও শেরপুর ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা রাজিয়া সামাদ ডালিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ।প্রধান অতিথির বক্তব্যে রাজিয়া সামাদ ডালিয়া বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। পাশাপাশি সুশাসন ও গণতন্ত্র রক্ষায় সচেতন ও সংগঠিত নাগরিক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথির বক্তব্যে ইউএনও মনীষা আহমেদ বলেন, এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস প্রশংসনীয়।অনুষ্ঠান শেষে শীতার্ত দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট