বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন উপলক্ষ্যে- আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন! ‘ভোক্তা অধিকার ফাউন্ডেশন’-এর নিবন্ধন বাতিলের অভিযোগ ​৩ দিনের মধ্যে পুনর্বহালের দাবি দিনাজপুরে সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত বিশ্ব খাদ্য দিবস: খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও টেকসই উন্নয়ন গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

জয়পুরহাট-২ আসনে আব্দুল বারীর পক্ষে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬




আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে ধানের শীষের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।(২২সে জানুয়ারি) রোজ বৃহস্পতিবার বিকেলে মাত্রাই উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জয়পুরহাট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির নেতা মো. আব্দুল বারী।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল বারী বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। জয়পুরহাট-২ আসনের প্রতিটি মানুষ আজ ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে তারা ধানের শীষকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।” তিনি এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সাধারণ মানুষের সেবক হিসেবে পাশে থাকার অঙ্গীকার করেন।
মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির এবং যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার। বক্তারা বলেন, জয়পুরহাটের মাটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। দীর্ঘ প্রতীক্ষার পর এই নির্বাচনে সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। মাত্রাই ইউনিয়নের এই জনসমুদ্র প্রমাণ করে যে, ধানের শীষের বিজয় সুনিশ্চিত।
সভায় মাত্রাই ইউনিয়ন ও কালাই উপজেলার বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews