শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়,শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা

গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬



গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন
মুহঃ কাওসার আলী ,গোমস্তাপুর 
 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) রহনপুর ইউনিয়নের স্বরস্বতীপুর থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রাস্তার দুই ধারে এবং জনতা স্কুল মোড় থেকে হুকাপুর পর্যন্ত রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা বিএমডিএ ইন্জিনিয়ার মোঃ আলম আব্দুল মান্নান।
 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনিরুজ্জামান সোহরাব,বিএনপি নেতা আসাদুল্লাহ আহমেদ, আশরাফুল ইসলাম,সহ অন্যানরা
কর্মসূচির আওতায় রাস্তার দুই পাশে বনজ, ফলদ ও ঔষধি প্রজাতির মোট ৫ হাজার গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়ন করছে ,বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)  গোমস্তাপুর জোনাল অফিস ,বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং এলাকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
বক্তারা বলেন এ ধরনের সামাজিক বনায়ন কর্মসূচি পরিবেশ সংরক্ষণের পাশাপাশি স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews