বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন উপলক্ষ্যে- আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন! ‘ভোক্তা অধিকার ফাউন্ডেশন’-এর নিবন্ধন বাতিলের অভিযোগ ​৩ দিনের মধ্যে পুনর্বহালের দাবি দিনাজপুরে সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত বিশ্ব খাদ্য দিবস: খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও টেকসই উন্নয়ন গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

‘ভোক্তা অধিকার ফাউন্ডেশন’-এর নিবন্ধন বাতিলের অভিযোগ ​৩ দিনের মধ্যে পুনর্বহালের দাবি

  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬



ভূয়া ঠিকানায় নোটিশ দিয়ে ‘ভোক্তা অধিকার ফাউন্ডেশন’-এর নিবন্ধন বাতিলের অভিযোগ
​৩ দিনের মধ্যে পুনর্বহালের দাবি, হাইকোর্টে রিটের হুঁশিয়ারি

​নিজস্ব প্রতিবেদক, ঢাকা
​প্রকৃত কার্যালয়ের পরিবর্তে ভূয়া ঠিকানায় কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ পাঠিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই ‘বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন’-এর নিবন্ধন বাতিলের অভিযোগ উঠেছে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) বিরুদ্ধে।
​এ ঘটনায় নিবন্ধন পুনর্বহালের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে হাইকোর্টে রিট আবেদনসহ কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
​গত ১১ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কামরুল আলম (কামাল) সংগঠনটির চেয়ারম্যান মো. নূর ইসলাম-এর পক্ষে এই আইনি নোটিশ পাঠায়।
​ভুল ঠিকানায় শো-কজ নোটিশ পাঠানোর অভিযোগ
​আইনি নোটিশে উল্লেখ করা হয়, ২০০৬ সালে প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন’ একই বছরের ১৪ নভেম্বর আরজেএসসি থেকে নিবন্ধিত হয় (নিবন্ধন নম্বর: এস-৬১০৮ (৩৫২)/০৬)। ভোক্তাদের অধিকার রক্ষা, প্রতারণা প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধিতে সংগঠনটি কাজ করে আসছে।
​জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযোগের প্রেক্ষিতে ২০২২ সালের ১৮ অক্টোবর আরজেএসসি কারণ দর্শানোর নোটিশ জারি করে। কিন্তু নোটিশটি সংগঠনের প্রকৃত কার্যালয় ‘৭০ জি, সিরাজ ম্যানশন, পুরানা পল্টন’-এ না পাঠিয়ে ‘৪/৪-বি, সুমন প্লাজা, পুরানা পল্টন’ ঠিকানায় পাঠানো হয়। ফলে সংগঠনটির চেয়ারম্যান নোটিশটি পাননি এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকে বঞ্চিত হন। পরবর্তী সময়ে ২০২২ সালের ১১ ডিসেম্বর সংগঠনটির নিবন্ধন বাতিল করা হয় এবং ১২ ডিসেম্বর এ বিষয়ে গেজেট প্রকাশ করে আরজেএসসি।
​আইনি নোটিশে এই প্রক্রিয়াকে ‘প্রাকৃতিক বিচারনীতির (Principle of Natural Justice) পরিপন্থী’ ও ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করা হয়েছে।
​আবেদন করেও মেলেনি প্রতিকার
​নিবন্ধন বাতিলের বিষয়টি জানার পর সংগঠনটির পক্ষ থেকে একাধিক প্রশাসনিক আবেদন করা হলেও কোনো প্রতিকার মেলেনি। নোটিশে বলা হয়:
​১৮ নভেম্বর ২০২৪: বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করা হয়।
​২৭ সেপ্টেম্বর ২০২৬: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের মহাপরিচালকের কাছে পুনর্বহালের আবেদন জানানো হয়।
​৩ দিনের আল্টিমেটাম
​প্রশাসনিক উপায়ে প্রতিকার না পাওয়ায় বাধ্য হয়ে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে অবিলম্বে নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে সংগঠনটির নিবন্ধন পুনর্বহালের দাবি জানানো হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কাঙ্ক্ষিত পদক্ষেপ না নেওয়া হলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews