শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ :
আ.লীগ নেতাকর্মীদের ছাড় নয়, সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি ড. মারুফের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হাজী সাজুল মিয়ার মত বিনিময় বিশ্বম্ভরপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল কর্মী কালাগাজী আহত : থানায় অভিযোগ দায়ের নিরাপদ সড়ক চাই-এর ৩৩ বছরের সংগ্রাম, সাফল্য ও আগামীর প্রত্যয় গাইবান্ধা পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন ঘোড়াঘাটে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন, সুবিধা পাবেন আশপাশের খামারিরাও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব জহির উদ্দিন স্বপনের শোক বার্তা বিশ্বমঞ্চে পরিচিতি বাড়ছে বাংলাদেশের সিনেমার সাংবাদিকদের সব সংগঠনকে  ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান – মনিরুজ্জামান চৌধুরী গার্মেন্টস রক্ষায় মালিকদের উদ্যোগ, নিরাপত্তায় নিয়োগ দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক!

সাংবাদিকদের সব সংগঠনকে  ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান – মনিরুজ্জামান চৌধুরী

  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬



চাটখিলে সাংবাদিকদের সব সংগঠনকে  ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান – মনিরুজ্জামান চৌধুরী

আবুল কালাম আজাদ, চাটখিল (নোয়াখালী)

সাংবাদিকদের অধিকার আদায়ে সব সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস)-এর কেন্দ্রীয় মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী। একইসঙ্গে প্রকৃত সাংবাদিকদের তালিকা করে তাদের রাষ্ট্রীয় ভাতার আওতায় আনার দাবি জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সহ-তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক মো. হাবিবুর রহমান।

শনিবার দুপুরে নোয়াখালীর চাটখিল প্রেসক্লাবের হাবিবুর রহমান মিলনায়তনে বাসাস চাটখিল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

বাসাস চাটখিল উপজেলা শাখার সভাপতি জসিম মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনির হোসেন বিএসসির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-তথ্য ও গবেষণা সম্পাদক মো. হাবিবুর রহমান।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত, চাটখিল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু নাছের মাহমুদ জুয়েল, সাধারণ সম্পাদক মামুন চৌধুরী, সাংবাদিক দ্বীন মোহাম্মদ, মামুন হোসেন ও শাহ আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুজ্জামান চৌধুরী বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও আমাদের দেশে গণমাধ্যমকর্মীরা সেভাবে যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না। সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে সব সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মো. হাবিবুর রহমান বলেন, নয় মাস মুক্তিযুদ্ধ করে মুক্তিযোদ্ধারা যদি রাষ্ট্রীয় ভাতা পেতে পারেন, তাহলে আজীবন কলম সৈনিক হিসেবে কাজ করেও কেন সাংবাদিকরা ভাতা পাবেন না? এ সময় তিনি সরকার প্রধানের কাছে অবিলম্বে প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রস্তুত করে তাদের রাষ্ট্রীয় ভাতার আওতায় আনার জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews