শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়,শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা

কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬



কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

শাহ আলম,টাঙ্গাইল 

বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ বেতার ঢাকার জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের আয়োজনে সচেতনতামূলক প্রামাণ্য অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত হয়েছে।

কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আনিসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সালমিন মান্নান স্নিগ্ধা, ডা. নাসরিন সুলতানা এবং সিনিয়র সাংবাদিক শাহ আলম। এ সময় শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাল্যবিবাহের কুফল, এর সামাজিক ও স্বাস্থ্যগত ক্ষতিকর প্রভাব এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের উপস্থাপক সজীব দত্তের সঞ্চালনায় শিক্ষার্থী ও অতিথিরা বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য দেন। তাঁরা বাল্যবিবাহ বন্ধে সম্মিলিতভাবে কাজ করার এবং শিশু-কিশোরদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া গান, নাচ, নাটক ও প্রতিবাদী বক্তব্যসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ব্যতিক্রমধর্মী এ আয়োজনের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তোলার বার্তা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews