বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে!

জামালপুরে পাঁচ আসনে ৩১ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬




জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে জামালপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে নিজ নিজ প্রতীক তুলে দেন।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সংসদীয় আসনের প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হলো। প্রার্থীরা জানিয়েছেন, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই তাঁরা নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণায় নামবেন।
তফসিল অনুযায়ী, ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হবে এবং ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত এই কার্যক্রম চলবে। আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন করা হবে।
প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন—
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ):
বিএনপি— এম. রশিদুজ্জামান মিল্লাত,
জামায়াতে ইসলামী— মুহাম্মদ নাজমুল হক সাঈদী,
ইসলামী আন্দোলন বাংলাদেশ— মো. আব্দুর রউফ তালুকদার,
জাতীয় পার্টি— এ কে এম ফজলুল হক।
জামালপুর-২ (ইসলামপুর):
বিএনপি— এ. ই. সুলতান মাহমুদ বাবু,
জামায়াত, মো. ছামিউল হক ফারুকী,
ইসলামী আন্দোলন বাংলাদেশ, সুলতান মাহমুদ সিরাজী,
স্বতন্ত্র— অর্ণব ওয়ারেস খান।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ):
বিএনপি— মো. মোস্তাফিজুর রহমান বাবুল,
জামায়াত— মো. মজিবুর রহমান আজাদী,
জাতীয় পার্টি— মীর সামসুল আলম লিপটন,
গণসংহতি আন্দোলন— ফিদেল নঈম,
ইসলামী আন্দোলন বাংলাদেশ— মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী,
গণঅধিকার পরিষদ— লিটন মিয়া,
স্বতন্ত্র— ফারজানা ফরিদ, সাদিকুর রহমান সিদ্দিকী শুভ ও শিবলুল বারী রাজু।
জামালপুর-৪ (সরিষাবাড়ী):
বিএনপি মো. ফরিদুল কবীর তালুকদার,
জামায়াত মোহাম্মদ আব্দুল আওয়াল,
ইসলামী আন্দোলন বাংলাদেশ, মো. আলী আকবর,
সিপিবি, মো. মাহবুব জামান জুয়েল,
গণঅধিকার পরিষদ, মো. ইকবাল হোসেন,
নাগরিক ঐক্য, মো. কবির হাসান।
জামালপুর-৫ (সদর):
বিএনপি— শাহ মো. ওয়ারেছ আলী মামুন,
জামায়াত— মুহাম্মদ আব্দুস সাত্তার,
ইসলামী আন্দোলন বাংলাদেশ— সৈয়দ ইউনুছ আহাম্মদ,
সিপিবি, শেখ মো. আক্কাস আলী,
বাংলাদেশ কংগ্রেস— আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম,
জাতীয় পার্টি (জেপি)— মো. বাবর আলী খান,
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), মো. আমির উদ্দিন,
গণঅধিকার পরিষদ, জাকির হোসেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews