বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

জয়পুরহাটে প্রতীক বরাদ্দ সম্পন্ন: প্রচারে নামছেন ৮ প্রার্থী

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের দুটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের হাতে তাদের নির্বাচনী প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে জেলাজুড়ে শুরু হয়েছে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা।

জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি)উপজেলা নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ আসনে বর্তমানে ৫ জন বৈধ প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। তাদের প্রতীকগুলো হলো:মোঃ মাসুদ রানা প্রধান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি): ধানের শীষ। মোঃ ফজলুর রহমান সাঈদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী): দাঁড়িপাল্লা ( দলীয় নির্ধারিত প্রতীক)। সাবেকুন নাহার শিখা (স্বতন্ত্র): ঘোড়া। তৌফিকা দেওয়ান (বাসদ-মার্কসবাদী): কাঁচি। মোঃ ওয়াজেদ পারভেজ (বাসদ): মই।

জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর): তিনটি উপজেলা নিয়ে গঠিত এই আসনে ৩ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের প্রতীকগুলো হলো: মোঃ আব্দুল বারী (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি): ধানের শীষ। এস এম রাশেদুল আলম (বাংলাদেশ জামায়াতে ইসলামী): দাঁড়িপাল্লা । এস এ জাহিদ (আমার বাংলাদেশ – এবি পার্টি): ঈগল ।

প্রার্থীদের হাতে তাদের বরাদ্দকৃত প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া। এর আগে তিনি নির্বাচনে আচরণ বিধি তুলে ধরে তা যথাযথভাবে মেনে চলার জন্য প্রার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব-উন- নবী, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার,জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান সহ অন্যরা।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে একযোগে সারাদেশে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews