1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি আনভিল বাপ্পি সাধারণ সম্পাদক শাহ আলম - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
নীলফামারীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। রামুর গর্জনিয়া থেকে এক লক্কপিছ ইয়াবা উদ্ধার ! উদ্ধার হওয়া তরুণীকে নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য: শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানির অভিযোগ ! নরসিংদীতে ১৮০ দিনের ‘রোডম্যাপ’: রাষ্ট্র সংস্কার ও সুশাসনে নতুন দিগন্ত উপ রাষ্ট্র সংস্কার ও সুশাসনে গুরুত্ব দিয়ে নরসিংদী জেলা তথ্য অফিসের বিশেষ প্রচারণা গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন ।

ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি আনভিল বাপ্পি সাধারণ সম্পাদক শাহ আলম

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দায়িত্বশীল, সক্রিয় ও অভিজ্ঞ সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এই কমিটিকে ঘিরে স্থানীয় সাংবাদিক মহলে তৈরি হয়েছে আশাবাদ ও প্রত্যাশা।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আনভিল বাপ্পি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহ আলম। সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে আছেন মোখলেছুর রহমান সওদাগর। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আবু বক্কর।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সামসুল ইসলাম সামু, আর সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন শাহারুল ইসলাম। দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নাছিম মিয়া। আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মীর হান্নান এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আবু সুফিয়ান। কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করবেন কাজী নাছির মঈদ।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন কাইছার হাবীব পাপ্পু, সোহল তানভীর ও মুখফিকুর রহমান।

এছাড়াও ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও তিন বারের নির্বাচিত মেয়র আব্দুস সাত্তার মিলন, যিনি নতুন কমিটিকে দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে এগিয়ে নেবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, পেশাদার সাংবাদিকতা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং ঘোড়াঘাটের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গঠনমূলক ভূমিকা রাখাই হবে তাদের মূল লক্ষ্য।

স্থানীয় সাংবাদিক সমাজ মনে করছে, এই নেতৃত্বের হাত ধরে ঘোড়াঘাট থানা প্রেস ক্লাব আরও সক্রিয়, শক্তিশালী ও জনবান্ধব সংগঠনে পরিণত হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট