সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

বোদায় ট্রাক-থ্রিহুইলার সংঘর্ষে ঝড়লো ২ প্রাণ, আহত-৫

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬




পঞ্চগড়ের বোদায় চন্দনবাড়ী বাজারে ট্রাক ও যাত্রীবাহি থ্রি হুইলার (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে দুইজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরো ৫ জন গুরুতর আহত হয়েছেন।
গত মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকালে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের চন্দনবাড়ী বাজার সংলগ্ন এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পঞ্চগড় সদর উপজেলার আমলাহার গ্রামের ধীরেন রায় এর স্ত্রী খৈটালী বালা (৫২) ও ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানার বোর্ড অফিস কাঠালতলী এলাকার আব্দুল সাত্তার এর স্ত্রী চম্পা খাতুন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে দেবীগঞ্জ উপজেলা থেকে চালকসহ ৭ জন যাত্রী নিয়ে থ্রি হুইলার (সিএনজি) বোদার দিকে যাচ্ছিল। পথিমথ্যে উপজেলার চন্দনবাড়ী বাজারে পৌছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হন। দূর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোদা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আরো এক নারীর মৃত্যু হয়। গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে বোদা থানার ওসি সেলিম মালিক জানান, ট্রাক ও থ্রি হুইলার গাড়ীর সংঘর্ষে ঘটনাস্থলে এক নারী ও পরে হাসপাতালে নেওয়ার পরে আরো এক নারীর মৃত্যু হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews