শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

পঞ্চগড়ের বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর  বোদা সদর ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬



ইসলামী আন্দোলন বাংলাদেশ বোদা সদর ইউনিয়ন শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ কামরুল হাসান প্রধান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বোদা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল জব্বার, সেক্রেটারি জান্নাতুল বারী মানিক উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন এর দায়িত্বশীল সহ অত্র কমিটির নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ইসলামী আদর্শভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। জনগণের নৈতিক ও মানবিক উন্নয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও বক্তারা উল্লেখ করেন।
প্রধান অতিথি আলহাজ্ব কামরুল হাসান প্রধান বলেন, দুর্নীতিমুক্ত, শোষণহীন ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews