1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মেহেরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ ইটের ভাটা ভাঙচুর ও জরিমানা আদায় - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন । শেরপুরের শ্রীবরদী  উপজেলার গোসাইপুর ইউনিয়ন  সেতুর অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে! লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। সিলেট জুড়ে হাওরপাড়ের কৃষকের মাঝে এখন হাহাকার ও দীর্ঘশাস ! মডেল মসজিদটি শুধু নামাজ আদায়ের জন্য নয়, বরং ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র- এটিএম কামরুল ইসলাম

মেহেরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ ইটের ভাটা ভাঙচুর ও জরিমানা আদায়

আব্দুল কাইয়ুম খান :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

গত ১৯ জানুয়ারি পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগমের নেতৃত্বে , পরিবেশ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে , মেহেরপুর জেলা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সহযোগিতায় মেহেরপুর জেলার তিনটি উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করার অপরাধে সদর উপজেলার মেসার্স আলিফ ব্রিকস কে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ইটভাটার কিলন ভেঙে দেওয়া হয়, মুজিবনগর উপজেলার মেসার্স এল এল এম ব্রিকস কে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ও ইটভাটার কিলন ভেঙে দেওয়া হয় । এছাড়া উক্ত অভিযানে গাংনী উপজেলার মেসার্স সোনালী ব্রিকস কে ২ লক্ষ ৫০ হাজার টাকা, মেসার্স সুপার ব্রিকস কে ৩ লক্ষ টাকা ও মেসার্স ঢাকা ব্রিকস কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশের অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক টিপু সুলতান। এছাড়া পরিবেশ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের অন্যান্য কর্মচারীগণ অভিযানে উপস্থিত ছিলেন ‌। বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের এমন অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট