1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ফুসে উঠেছে আমজনতা পীরগঞ্জে ডাক্তারের বদলীর আদেশ বাতিলের দাবীতে হাসপাতালে মানববন্ধন - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নীলফামারীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। রামুর গর্জনিয়া থেকে এক লক্কপিছ ইয়াবা উদ্ধার ! উদ্ধার হওয়া তরুণীকে নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য: শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানির অভিযোগ ! নরসিংদীতে ১৮০ দিনের ‘রোডম্যাপ’: রাষ্ট্র সংস্কার ও সুশাসনে নতুন দিগন্ত উপ রাষ্ট্র সংস্কার ও সুশাসনে গুরুত্ব দিয়ে নরসিংদী জেলা তথ্য অফিসের বিশেষ প্রচারণা গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন ।

ফুসে উঠেছে আমজনতা পীরগঞ্জে ডাক্তারের বদলীর আদেশ বাতিলের দাবীতে হাসপাতালে মানববন্ধন

শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের বদলীর আদেশ বাতিলের দাবীতে মঙ্গলবার হাসপাতাল চত্বরে পীরগঞ্জবাসী মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক সহ সরকারি বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। নিয়ম
বর্হিরভুত ভাবে ও বদলীর নীতিমালা ভঙ্গ করে অসৎ উদ্দেশ্যে এ হাসপাতালের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ কামাল আহমেদ কে রাণীশংকৈল উপজেলায় একই পদে জরুরী ভাবে বদলী করায় এলাকার আম জনতা প্রতিবাদ করা সহ ফুসে উঠেছে। জানা গেছে, ডাঃ কামাল আহমেদ প্রায় ৪ মাস পূর্বে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেন। তিনি হাসপাতালে নিয়মিত দায়িত্ব পালন করা সহ বেশ কিছু উন্নয়ন মূলক কাজ ও রোগীদের নানামুখি সেবা নিশ্চিত করা সহ হাসপাতালকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছেন। ঠিক সেই মহুর্তে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে বিদায়ী পরিচালক প্রশাসন ডাঃ এবিএম আবু হানিফ ২০২৬ সালে ১৪ জানুয়ারী ডাঃ কামাল আহমেদ কে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জরুরী ভাবে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে একই পদে বদলী করেন। অপর দিকে পীরগঞ্জ স্বাস্থ্য  কমপ্লেক্সে প্রায় ৫ বছর একটানা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত থাকা ও হাসপাতাল নষ্ট করার কারিগর ডাঃ
আব্দুল জব্বারকে প্রায় ৪ মাস পূর্বে এ হাসপাতাল থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে জরুরী বিভাগে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করার জন্যে কর্তৃপক্ষ নির্দেশ প্রদান করেন। ডাঃ আব্দুল জব্বারকে ৫ কার্যদিবসের মধ্যেঠাকুরগাঁও সদর হাসপাতালে যোগদান না করলে তিনি চাকুরি থেকে অবমুক্ত হবেন বলে বদলীর প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তর উল্লেখ্য করেন। তিনি সেখানে যোগদান না করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাঃ আবু জাফর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা শতভাগ ভঙ্গ করে পুনরায় গত ১৮/০১/২০২৬ইং তারিখে ডাঃ আব্দুল জব্বারকে এ হাসপাতালে যোগদান করার নির্দেশ প্রদান করেন। ডাঃ আব্দুল জব্বারের বদলীর ক্ষেত্রে স্বাস্থ্য  অধিদপ্তর সীমাহিন অনিয়ম, দূর্নীতি, স্বে”ছাচারিতার প্রতিবাদে পীরগঞ্জবাসী মানববন্ধন কমীসূচীর আয়োজন করেন। মানবন্ধনে গণঅধিকার পরিষদের উপজেলা শীর্ষ নেতা প্রফেসর আব্দুস সোবহান, পৌর সভাপতি আলমগীর কবীর জুয়েল, বিএনপি’র নেতা রাসেল রাজ, যুবদল নেতা শরিফ সহ অন্যান্য বক্তব্য দেন। ডাঃ
আব্দুল জব্বারের পদায়নের আদেশ বাতিল করা ও জনস্বার্থে ডাঃ কামাল আহমেদকে এ হাসাপাতালে বহাল রাখার জন্যে পীরগঞ্জবাসী সংশ্লিষ্ট প্রশাসনকে জোর দাবী জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট