মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা 

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
গণভোটের সঙ্গে সংবিধানে বিসমিল্লাহ থাকা না বিষয়ের সঙ্গে সম্পৃক্ত নয় বলে মন্তব্য করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, বিসমিল্লাহ নতুন করে আসেনি, নতুন করে চলেও যাবে না। এটা সারা জীবন থাকবে, সব সময় থাকবে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে পাবনা সার্কিট হাউসের হলরুমে পাবনা জেলা পর্যায়ে কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নির্বাচনী পরিবেশ নিয়ে বিভিন্ন দলের অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, এগুলো (বিভিন্ন দলের অভিযোগ) কোনোটাই ঠিক না। নির্বাচনের পরিবেশ নষ্ট হবে না। সঠিক সময়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান। এছাড়াও সভায় জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে পাবনা এডওয়ার্ড কলেজে মাঠে গণভোট নিয়ে প্রচার গাড়ি ও‌ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews