1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বিদেশি অস্ত্র ও গুলিসহ ওয়ারেন্টভুক্ত পালাতক আসামি গ্রেপ্তার - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-এটিএম কামরুল ইসলাম । নতুন পে স্কেল প্রদান সরকারের সময়োপযোগী প্রশংসনীয় উদ্যোগ । বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী । ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা ! পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের ! ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব! হাবিপ্রবিতে সাবেক গাড়ি চালকের বেতন বৈষম্যের অভিযোগ ! দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির লেক দর্শনার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ! ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে চৌদ্দগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে সিএনজি চালক খুন; গ্রেফতার-৩ ! বাজেট বক্তব্য শুরু করেছেন অর্থমন্ত্রী !

বিদেশি অস্ত্র ও গুলিসহ ওয়ারেন্টভুক্ত পালাতক আসামি গ্রেপ্তার

মোহাম্মদ খোরশেদ হেলালী ,কক্সবাজার :
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

কক্সবাজারের টেকনাফে পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্রধারী ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শামশুল হক প্রকাশ বদাফুলা (৩৫) কে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৯ জানুয়ারি ) ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম

তিনি জানান , গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে পুলিশ ও নৌবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে। জানা যায়, নাজিরপাড়ার বাসিন্দা অস্ত্রধারী সন্ত্রাসী ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শামশুল হক প্রকাশ বদাফুলা তার মালিকানাধীন তরমুজ খেতের একটি ছাপড়ি ঘরে অবস্থান করছেন।

গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সেখানে অভিযান চালিয়ে শামশুল হককে গ্রেপ্তার করে। তবে তার সহযোগী সাহাবুদ্দিন প্রকাশ সাবু আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারের পর আসামির দেখানো মতে ছাপড়ি ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে মাটির নিচে গর্ত করে রাখা একটি ৭.৬২ এমএম ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়। এছাড়া ঘরের চালায় পলিথিনে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯ এমএম ম্যাগাজিনসহ আরেকটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি শর্টগানের কার্তুজ এবং একটি স্টিলের ছুরি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সোমবার ভোর ৪টা ১৫ মিনিটে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

ওসি আরও জানান , গ্রেপ্তার শামশুল হক প্রকাশ বদাফুলার বিরুদ্ধে অস্ত্র মামলা, ডাকাতি, মাদক ও মারামারিসহ মোট ১১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। পাশাপাশি অস্ত্র, বিদ্যুৎ আইন, মারামারি ও মাদকসহ মোট ৬টি গ্রেপ্তারি পরোয়ানা তার বিরুদ্ধে কার্যকর ছিল। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট