বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

রংপুরে চেতনানাশক ওষুধ খাওয়াইয়ে অটো ছিনতাই

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

‎রংপুর নগরীর দামোদরপুর বালাপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মঞ্জুর হোসেন(৫৫) কে দিনে-দুপুরে চেতনানাশক ওষুধ খাইয়ে দূর্বৃত্তরা নগদ টাকা ও অটোবাইক টি ছিনতাই করে।
‎গত শুক্রবার(১৬ জানুয়ারি) সকাল ১১ টার দিকে এ ঘটনা টি ঘটে।নগরীর ধাপ মাউন্ট প্যাসেফিক হাসপাতালের ভিতর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় জনগণ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

‎স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়,রংপুর নগরীর দামোদর এলাকার মৃত মজিবর রহমানে ছেলে মঞ্জুর হোসেন পার্বতীপুর ১৭ নং ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে আতাউর রহমান(ফুলুর )অটো বাইক টি নিয়মিত ভাড়ায় দীর্ঘদিন যাবত চালিয়ে আসছেন।প্রতিদিনের ন্যায় মঞ্জুর হোসেন গতকাল সকাল সাড়ে ৯ ঘটিকার সময় চার্জিং পয়েন্ট থেকে ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বের হন।পরে নগরীর মাউন্ট প্যাসেফিক হাসপাতালের আয়ার ফোন কলে পরিবার জানতে পারে অত্র হাসপাতাল এলাকায় অজ্ঞান অবস্থায় পরে আছে।পরে স্থানীয় জনগণ মঞ্জুর হোসেন কে অজ্ঞান অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

‎ভুক্তভোগী মঞ্জুর হোসেনের ভাগিনা জাকারিয়া স্বপন বলেন,আমরা মাউন্ট প্যাসেফিক হাসপাতালের এক আয়ার ফোন কলে ঘটনাস্থলে গিয়ে মঞ্জুর হোসেন কে অজ্ঞান অবস্থায় থাকতে দেখি।পরে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় এবং এখন পর্যন্ত তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন।পরে দ্রুত থানায় একটি অভিযোগ দায়ের করি। তিনি বলেন,আমার মামা কে বা কারা মাউন্ট প্যাসেফিক হাসপাতালে ভিতরে ফেলে রেখে চলে গেছে।পরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সিসি ফুটেজ চাইলে দিতে অস্বীকার জানায় এবং বলে পুলিশ ছাড়া আমরা কাউকে ফুটেজ দিতে পারবো না।
‎এ বিষয়ে ধাপ ফাড়ি পুলিশের ইনচার্জ মামলার তদন্তকারী জিয়া বলেন,আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং দ্রুত আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হবে।

‎এ বিষয়ে রংপুর মেট্রো কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহজাহান আলী বলেন,আমি গতকাল অভিযোগ টি পেয়েছি এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews