1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বাউফল নার্সিং ইনস্টিটিউট এর নবীন বরন ও প্রতীকী পরিবর্তন অনুষ্ঠান - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ বিনোদপুর ইউনিয়নবাসীকে চেয়ারম্যান প্রার্থী ফারুক সরদারের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার শরীয়তপুর পৌরসভার মেয়র পদে আরিফুজ্জামান মোল্লা ব্যাপক আলোচনায় তেজগাঁও ২৬ নং ওয়ার্ড যুবদলের ইফতার বিতরণ কালিহাতীতে বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জ ঘিওরে  ঈদুল ফিতর উপলক্ষে  নালী  ইউনিয়নে  ভিজিএফ এর চাল বিতরণ                      ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত  জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী

বাউফল নার্সিং ইনস্টিটিউট এর নবীন বরন ও প্রতীকী পরিবর্তন অনুষ্ঠান

গোলাম কিবরিয়া , বাউফল (পটুয়াখালী) 
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

পটুয়াখালীর বাউফল নার্সিং ইনস্টিটিউট এর ৩৯জন শিক্ষার্থীকে নিয়ে নবীন ও শিরা বরণ এবং ৭২ জন শিক্ষার্থীকে প্রতীকী পরিবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৭ ই জানুয়ারী দুপুর ১২টায় বাউফল উপজেলা নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে এর আয়োজন করা হয়।

বাউফল নার্সিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ মরিয়ম বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ। অধ্যক্ষ মরিশম বেগম নার্সিং এর জনক ফ্লরিস নাইটেঙ্গেল কে স্মরন করেন এবং শুভেচ্ছা বক্তব্য দেন এবং শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। এ সময় নার্সিং জনকের স্মরণে বক্তব্য রাখেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ তানভীর, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারিয়া ও প্রথম বর্ষের শিক্ষার্থী লিমা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা চাই আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকুক। আমরা যাতে আলাদা ভাবে গর্ব করে বলতে পারি বাউফল নার্সিং থেকে এসেছি। আজকের শপথের প্রতিটি বাক্য মেনে চলার চেষ্টা করবো।
তিনি আরও বলেন, নার্সরা ডাক্তারদের হেল্পিংহ্যান্ড হিসাবে কাজ করলেও রুগীদের একমাত্র সাহায্যকারী তারা। রুগীর পাশে থাকতে থাকতে তারা অনেক সময় রুঢ় আচরণ করেন রুগী ও তার স্বজনদের সাথে। বাউফল নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের যেন সে বদনাম না থাকে। আগামীর দিনগুলো সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের পরামর্শও দেন প্রধান অতিথি।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবদুর রউফ, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, সহকারী অধ্যাপক ও প্রেসক্লাব সদস্য অহিদুজ্জামান সুপন ও রিপোটার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমান, রিপোর্টার্স ইউনিটি সদস্য গোলাম কিবরিয়া সহ শতাধিক নার্সিং শিক্ষার্থী। নার্সিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ মরিয়ম বেগম বলেন আমাদের এই ইনস্টিটিউটে অনেক যন্ত্রপাতির অভাব রয়েছে শিক্ষককের অভাব রয়েছে। প্রতিষ্ঠানের বর্তমানে ১১১ জন শিক্ষার্থী রয়েছেন।তৃতীয় বর্ষে রয়েছেন ৪০ জন দ্বিতীয় বর্ষে রয়েছেন ৩২ জন এবং প্রথম বর্ষ নবীন যারা তারা আছেন ৩৯ জন।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের শিরা বরণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ইনচার্জ মিনারা বেগম শিক্ষার্থীদের প্রতীকী পড়িয়ে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট