শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬




গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৬ তম রমজান (১৬ মার্চ) বিকেলে গাজীপুর শহরের রাজবাড়ী রোডস্থ আহনাফস কিচেন রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ও গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ডাঃ মোহাম্মদ শাহীন মিয়া।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সাফি বিন আমজাদ আলভি।অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মেহেদি হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ও  ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর গাজীপুর শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ খলিলুর রহমান, সম্মিলিত পেশাজীবি পরিষদের সভাপতি প্রফেসর নজরুল ইসলাম, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুল ইসলাম রনি, সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট রেজাউল করিম রুবেল, এডভোকেট আবুল বাসার, এডভোকেট শিশির আহমেদ, এডভোকেট রাব্বি, গাজীপুর সদর মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান কিরণ, উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ আনোয়ার হোসেন খান, ডাঃ মোঃ হাবিবুর রহমান মুকুল, ভেটেরিনারি সার্জন ডাঃ মোহাম্মদ হারুন অর রশিদ, টঙ্গী স্কুল এন্ড গার্লস কলেজের সহকারী অধ্যাপক লতিফা পারভীন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা মোছাঃ শরিফা খাতুন প্রমুখ।

 

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী যক্ষা নির্ণয় ও নিয়ন্ত্রণ প্রকল্পের সাবেক সহকারী গবেষণা কর্মকর্তা ও গাজীপুর পেট নেস্ট ভেট কেয়ার সেন্টারে কনসালট্যান্ট ও সার্জন ডাঃ মোহাম্মদ ওয়াসিউল হাসান ওয়াসিফ।

 

প্রধান অতিথি গাজীপুর সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহীন মিয়া বলেন, জরুরি ভিত্তিতে ২৪ ঘন্টা খামারীরা চিকিৎসা সুবিধা যেন পায় সেজন্য সকল ভেটেরিনারি হাসপতালে ৪ জন করে চিকিৎসক নিয়োগ দেওয়া হোক।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews