বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

পঞ্চগড়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিতর্ক উৎসব

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

উত্তরের জেলা পঞ্চগড়ে নতুন নেতৃত্ব নির্মাণ এবং জেলার উন্নয়নে তরুণদের ভাবনা ও প্রস্তাবনা সংকলনের উদ্দেশ্যে দুইদিন ব্যাপি ইউথ পারলামেন্ট পঞ্চগড় ১ বিতর্ক উৎসব শুরু হয়েছে।

সংসদীয় আসন পঞ্চগড় ১ এর আটোয়ারী, পঞ্চগড় সদর, এবং তেঁতুলিয়া উপজেলার প্রায় ২৫০ জন বিতার্কিক এই উৎসবে যোগদান করেছেন। তারা বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এর প্রতিনিধিত্ব করছেন। সংসদীয় এই বিতর্কে প্রধানমন্ত্রী হিসেবে অংশ নিচ্ছেন মনিরুজ্জামান প্রত্যাশা এবং বিরোধীদলিয় নেতা হিসেবে অংশ নিচ্ছেন  জুই আক্তার।

স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন আহসানিয়া মিশন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির প্রভাষক আশরাফুল ইসলাম রনি। ডেপুটি স্পিকার হিসেবে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হল ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি শারমিন সুলতানা নিশি । শুক্রবার সকালে উৎসবের উদ্বোধন করেন সাবেক মহিলা সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য রিনা পারভীন।

জানাগেছে পঞ্চগড় ১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের উদ্দিপনা এবং সহযোগীতায় এই উৎসব আয়োজন করা হয়েছে।

এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি তরুণদের মতামত ও প্রস্তাবনা সংকলন করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। সারাদিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। আগামীকাল বিকেলে ইউথ পারলামেন্ট পঞ্চগড় ১ শেষ হবে বলে জানিয়েছে আয়োজক কতৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews