মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

গাইবান্ধায় পরকীয়ার টানে এসে ধরা: নাতি-পুতিওয়ালা নানার পুনরায় বিয়ে

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

​গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ও রিফায়েতপুর গ্রামজুড়ে এখন টক অব দ্য টাউন পরকীয়া প্রেমিকের বিয়ের ঘটনা। চার বছরের দীর্ঘ গোপনীয় প্রেমের অবসান ঘটলো গত রাতে গণধোলাই ও অবশেষে বিয়ের পিঁড়িতে বসার মাধ্যমে।
​স্থানীয় লোকজনের সূত্রে জানা যায় , বাদিয়াখালী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম। তিনি বিবাহিত এবং তার ঘরে স্ত্রী সন্তানসহ নাতি-পুতিও রয়েছে। অন্যদিকে, রিফায়েতপুর গ্রামের জিলুর রহমানের মেয়ে জেমি বেগমের সাথে তার দীর্ঘ চার বছর ধরে পরকীয়া সম্পর্ক চলছিল। জেমি বেগম একই এলাকার মোঃ রোস্তম মিয়ার স্ত্রী।​

​গতকাল রাতে শহিদুল ইসলাম জেমি বেগমের বাড়িতে অনৈতিক কাজে লিপ্ত হতে আসেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী বাড়িটি ঘেরাও করে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলে। এ সময় এলাকায় ব্যাপক উত্তজনা সৃষ্টি হয় এবং উৎসুক জনতা সেখানে ভিড় করে।

বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশি বৈঠকে বসেন। পরকীয়া সম্পর্কের বিষয়টি প্রমাণিত হওয়ায় এবং সামাজিক সম্মান রক্ষার্থে এলাকাবাসী তাদের দুজনকে বিয়ের সিদ্ধান্ত দেন। উপস্থিত সকলের সম্মতিতে এবং ধর্মীয় রীতি মেনে রাতেই শহিদুল ইসলামের সাথে জেমি বেগমের বিয়ে পড়িয়ে দেওয়া হয়। ​বিয়ের খবর ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই শহিদুল ইসলামের বয়সের কথা উল্লেখ করে সমালোচনা করলেও, স্থানীয়রা বলছেন সমাজকে কলঙ্কমুক্ত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews