মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

গোপন বৈঠক ও হামলার অভিযোগে বাউফলে আওয়ামী লীগ-জামায়াতের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে গোপন বৈঠক, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা এবং পরবর্তীকালে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। আজ বুধবার বিকাল ৩ টায় উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব অভিযোগ করেন চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো: বাবুল বেপারী ​লিখিত বক্তব্যে বাবুল বেপারী জানান,গত ৮ জানুয়ারি রাতে আনুমানিক পৌনে ৯ টার দিকে চন্দ্রদ্বীপের ৭৭নং চর ওয়াডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ ও জামায়াতের কিছু নেতাকর্মী গোপনে বৈঠক করছিলেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে বৈঠকের উদ্দেশ্য জানতে চাইলে তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

​বিএনপি নেতার দাবি,ওই ঘটনার পর তারা থানায় লিখিত অভিযোগ দিলেও প্রতিপক্ষরা নিজেদের অপকর্ম ঢাকতে পাল্টা ‘নাটক’ সাজিয়েছে।তারা নিজেদের দোকানে নিজেরা হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করেছে। এমনকি জনৈক আওয়ামী লীগ কর্মী নিজের শরীর ব্লেড দিয়ে রক্তাক্ত করে হাসপাতালে ভর্তি হয়ে আরও একটি মিথ্যা মামলার পাঁয়তারা করছেন।

চন্দ্রদ্বীপ ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ​জনাব রুহুল রাড়ী সংবাদ বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও জামায়াত পরস্পর যোগসাজশে এ ধরনের ষড়যন্ত্র করছে। বর্তমানে প্রশাসনের ধরপাকড়ের ভয়ে চন্দ্রদ্বীপের সাধারণ মানুষ আতঙ্কিত এবং রাতে ঘরে ঘুমাতে পারছেন না।

​এমতাবস্থায়, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরতে গণমাধ্যমকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন বিএনপি এই নেতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews