মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

রাজশাহী বাগমারায় অবৈধ ভাবে পুকুর  খননে,প্রসাশনের অভিযান ও একজন গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

রাজশাহীর বাগমারা উপজেলায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের নামে মূল্যবান টপসয়েল কেটে নেওয়ার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত দুই দফা অভিযান পরিচালনা করেছে।

সোমবার (১২জানুয়ারি – ২৬) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। উপজেলার আউচপাড়া ইউনিয়নের হাটখুজিপুর এলাকায় দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রথম দফার অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, ফসলি জমিতে অনুমোদনহীনভাবে পুকুর খনন করে উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কেটে অন্যত্র পরিবহনের প্রস্তুতি চলছিল। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায়। ফলে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি। তবে পরিবহনের সুযোগ না থাকায় পুকুর খননে ব্যবহৃত একটি এস্কেভেটর (ভেকু) গাড়ি অকেজো করে দেওয়া হয়।

অপরদিকে একই দিন বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত শুভডাঙ্গা ইউনিয়নের বানাইপুর, বিগোপাড়া এলাকায় দ্বিতীয় দফার অভিযান পরিচালিত হয়। সেখানে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের মাধ্যমে টপসয়েল কাটার দায়ে শুভডাঙ্গা ইউনিয়নের বানাইপুর গ্রামের রফিকুল ইসলামকে (৩৬) আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা জানান, ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের ফলে কৃষিজমির উর্বরতা মারাত্মকভাবে নষ্ট হয়ে যায়। টপসয়েল অপসারণের কারণে জমিতে ফসল উৎপাদন কমে যায়, সেচ ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হয় এবং আশপাশের জমিতে জলাবদ্ধতা দেখা দেয়। এর ফলে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং খাদ্য উৎপাদনও হুমকির মুখে পড়ে।

তিনি আরও বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ পুকুর খনন এবং টপসয়েল কাটা বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews