শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

রিক্সাভ্যান চালক খুনের প্রতিবাদে গৌরনদীতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬




বরিশালের গৌরনদীর রিক্সাভ্যান চালক মঞ্জু বেপারীকে খুন করার প্রতিবাদে এবং খুনিদের খুঁজে বের করে বিচারের দাবিতে মঙ্গলবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার পূর্ব কাছেমাবাদ গ্রামের দরিদ্র রিক্সাভ্যান চালক মঞ্জু বেপারী (৫০)কে শনিবার দিবাগত মধ্যরাতে কুপিয়ে খুন করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। ওই খুনের প্রতিবাদে ও খুনিদের অনতি বিলম্বে খুঁজে বের করে বিচারের দাবিতে এলাকাবাসী মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার কাছেমাবাদ বাসস্টান্ডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রায় ১ ঘন্টা ধরে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চলে। এ সময় মহাসড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে শত শত যাত্রীবাহী কোচ ও বাসের হাজার হাজার যাত্রীসহ ও পণ্য পরিবহনকারী অবরোধে যানবাহন আটকা পড়ে। তখন হাজার হাজার যাত্রী ও পণ্য পরিবহনকারীরা চরম দুর্ভোগের শিকার হয়।
খবর পেয়ে গৌরনদী মডেল থানা ওসি মোঃ তারেক হাসান রাসেল এবং ওসি (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের দাবি তারেক মেনে নেয়ার আশ্বাস দিয়ে তাদেরকে শান্ত করেন। পরে মানববন্ধন ও বিক্ষোভকারীরা মহাসড়কথেকে তাদের অবরোধ তুলে নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews