শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

শেরপুর-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে শোকজ

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬




ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েসকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
১২ জানুয়ারি সোমবার দুপুরে শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (সিনিয়র সহকারী জজ) আমিনুল ইসলাম।
শোকজ নোটিশে বলা হয়, শেরপুর-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েস নির্বাচনী প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরুর তারিখের পূর্বেই নালিতাবাড়ী উপজেলার বাইপাস মোড় ও ডহরিয়াপাড়া বাজারসহ বিভিন্ন স্থানে দলীয় প্রতীকসহ পোস্টার লাগিয়ে প্রচারণা করছেন।যা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর আর্টিকেল ৭৩ (৩) (বি) এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ৭ (ক) ও ১৮ বিধির লঙ্ঘন।
এ কারণে তার প্রতি কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং অনুসন্ধান প্রতিবেদন কেন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে না সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ১১টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের দুতলায় শেরপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারকের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েস বলেন, একটি চিঠি অফিসে এসেছে। তবে আমি এখনও সেটি খুলে দেখিনি।

এ ব্যাপারে শেরপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক আমিনুল ইসলাম বলেন,নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-২ আসনে এক প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার জবাবের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews