1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নোয়াখালী সুবর্ণচরে গ্রিন ফিউচার স্কুল এন্ড কলেজের উদ্বোধন করলেন নোবিপ্রবি উপাচার্য - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নোয়াখালী সুবর্ণচরে গ্রিন ফিউচার স্কুল এন্ড কলেজের উদ্বোধন করলেন নোবিপ্রবি উপাচার্য

আবদুল মোতালেব:
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

নোয়াখালীর সুবর্ণচরে গ্রিন ফিউচার স্কুল এন্ড কলেজের উদ্বোধন করেছেন নোয়াখালী বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এ উপলক্ষে আজ রবিবার (১১জানুয়ারি ২০২৬) প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও গ্রিন ফিউচার স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মো. শাখাওয়াত উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজ এ এলাকায় পরিবেশবান্ধব ও মূল্যবোধভিত্তিক শিক্ষার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করছি। এ বিদ্যায়তনের শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় সমৃদ্ধ হয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানটি যুগোপযোগী ও মানসম্মত শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলবে বলে আমার বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, সাংবাদিক তারেক মোরতাজা হাসান, সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আতা উল্যাহ, সাবেক অধ্যক্ষ মোনায়েম খান, চরজব্বার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামশেদুর রহমান কিসলু, চট্টগ্রাম জেলা পিবিআইয়ের এএসপি আবু জাফর মো. ওমর ফারুক, চরজব্বর থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান। এ সময় অন্যান্যের মাঝে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক, স্থানীয়   গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও মূল্যবান দেশীয় প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট