শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার 

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬



রাজধানীর উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে উত্তরা পূর্ব থানার পুলিশ।  উত্তরা পূর্ব থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মহোদয়ের দিক নিদের্শনায় ১২/০১/২০২৬ খ্রি. তারিখে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ আসামী ১। মোঃ শফিউল্লাহ হাওলাদার (২৫ ), ২। মোঃ দুলাল হাওলাদার ( ৩০) দ্বয়কে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের পরিমান।
০১। ০৩ (তিন)টি কাচের বোতলে রক্ষিত LABORIE MERLOT W.O. WESTERN CAPE/WINE OF SOUTH AFRICA নামক বিদেশী ওয়াইন, যাহার মূল্য ২৪০০০,  ( চব্বিশ হাজার)   টাকা।
২। ১২ (বার) টি কাচের বোতলে রক্ষিত KWV SAUVIGNON BLANC FINE WINE OF SOUTS AFRICA নামক বিদেশী ওয়াইন, যাহার মূল্য ৯৬০০০ , ( ছিয়ানব্বাই হাজার ) টাকা।
৩। ১২  ( বার )  টি কাচের বোতলে রক্ষিত MARANI WINE OF GEORGIFKAKHEII REGION নামক বিদেশী ওয়াইন যাহার মূল্য ৯৬০০০,  ( ছিয়ানব্বাই হাজার ) টাকা,
৪। ১২( বার ) টি কাচের বোতলে রক্ষিত SCARLETT ESSENTIAN 2021-FRENCH SHIRAZ SILKY & JUICY নামক বিদেশী ওয়াইন যাহার মূল্য ৯৬০০০,  ( ছিয়ানব্বাই হাজার ) টাকা।
৫। ৩৩ (তেত্রিশ )  টি কাচের বোতলে রক্ষিত GOLDEN KANN CHARDONNAY WINE OF ORIGIN WESTERN CAPE/WINE OF SOUTH AFRICA নামক বিদেশী ওয়াইন যাহার মূল্য ২৬৪০০০ ,  ( দুইলক্ষ চৌষট্টি হাজার ) টাকা।
৬। ১২ ( বার )   টি কাচের বোতলে রক্ষিত WOLF BLASS THE CLASSIC RED LABEL COLLECTION SHRAZ 2021 নামক বিদেশী ওয়াইন, যাহার মূল্য ৯৬০০০,  ( ছিয়ানব্বাই হাজার)  টাকা।
৭। দেশীয় তৈরি ১৫ (পনের ) কেস HUNTER PREMIUM QUALITY  বিয়ার যাহার মূল্য ১,৪৪,০০০ ,  ( একলক্ষ চুয়াল্লিশ হাজার ) টাকা।
৮। ৫ ( পাঁচ )  কেস HEINEKENN ORIGINAL বিয়ার যাহার মূল্য ৮৪,০০০,  ( চুরাশি হাজার ) টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট মূল্য ৯০০০০০/-টাকা।
উল্লেখিত, উদ্ধারকতৃ ও জব্দকৃত মাদকদ্রব্যে সংক্রান্তে উত্তরা পূর্ব থানার মামলা নং-০৮, তারিখ ১২/০১/২০২৬ খ্রি.  ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের  ৩৬ ( ১) এর টেবিলের ২৪ ( গ ) রুজু করা হয়।  উত্তরা পূর্ব থানার পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews