1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শ্রীবরদীতে শাহীন ক্যাডেট স্কুল শাখার শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য! দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ চলমান মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা

শ্রীবরদীতে শাহীন ক্যাডেট স্কুল শাখার শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা

রণবীর সরকার, শেরপুর (নর্থ)
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

শাহীন ক্যাডেট স্কুল শ্রীবরদী শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১১ জানুয়ারী) দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলার শ্রীবরদী পৌরসভা অফিস সংলগ্ন ভবনে শ্রীবরদী শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে বিদ্যালয় ভবনের তৃতীয় তলায় শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান এবং এস.এফ.এফ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন।

এতে সভাপতিত্ব করেন শাহীন স্কুল জামালপুর শাখার অধ্যক্ষ ও জামালপুর অঞ্চলের আঞ্চলিক প্রধান আব্দুল গফুর।

বক্তব্যে প্রধান অতিথি মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতার পাশাপাশি শৃঙ্খলা, দেশপ্রেম ও নৈতিকতার আলোকে গড়ে তুলতে শাহীন শিক্ষা পরিবার প্রতিশ্রুতিবদ্ধ। শ্রীবরদী শাখা এ অঞ্চলের শিক্ষাঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

সভাপতির বক্তব্যে আব্দুল গফুর বলেন, “আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থার মাধ্যমে পাঠদান দিতে শাহীন স্কুল শিক্ষার্থীদের নিকট প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন শাহীন স্কুল শ্রীবরদী শাখার পরিচালক আবুল কালাম আজাদ ও রাশেদুল হক রাসেল সহ শাহীন ক্যাডেট স্কুল সজবরখিলা শাখার পরিচালক মাজহারুল ইসলাম হিমেল, শেরপুর শাখার পরিচালক আনোয়ার হোসেন, নালিতাবাড়ীর শাখার পরিচালক হুমায়ুন কবির ও রবিন খান সহ অন্যান্য শাখার পরিচালকবৃন্দ।

শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গঠনের লক্ষ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট