1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ এর মতিঝিল থানা কমিটির অনুমোদন - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।  সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।  মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয় পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে!  জয়পুরহাটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯৬ ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত!  ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে।  শরীয়তপুরের কেন্দ্রীয় ঈদগাহে ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম!  পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্!  সরকারিভাবে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়! 

আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ এর মতিঝিল থানা কমিটির অনুমোদন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের মতিঝিল থানা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শরিফুল ইসলাম আলম। সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ সোহেল। সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন মনিরুল ইসলাম বাবু। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাহাত তুইয়া এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন এনামুল হক ফয়সাল।

কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তারেক-উজ-জামান সোয়েব ও খায়রুল ইসলাম। প্রচার সম্পাদক হিসেবে মোঃ শাওন এবং উপ-প্রচার সম্পাদক হিসেবে মাহিদুল ইসলাম মাহিন দায়িত্ব পেয়েছেন। দপ্তর সম্পাদক হিসেবে মঈনুল ইসলাম বাধন এবং উপ-দপ্তর সম্পাদক হিসেবে মোবাসের আলী মুবিন মনোনীত হয়েছেন।

এছাড়া ক্রীড়া সম্পাদক হিসেবে নাঈমুর রহমান মাহিন, উপ-ক্রীড়া সম্পাদক হিসেবে আইয়ান আহম্মেদ আজান এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে আশরাফুল আরিয়ান দায়িত্ব পালন করবেন।

কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন রাবেয়া বেগম, নানজিবা হক রূপা, আকাশ হোসেন, মোঃ সাব্বির, গাজী বড় মুসোলিন লোপন, রাইহান আহম্মেদ ও সিয়াম আহম্মেদ।

সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় সভাপতি মোঃ সাইফুল ইসলাম রাশেদ এই কমিটির অনুমোদন প্রদান করেন এবং কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ মোঃ তাজুল বাসার তাপু সুপারিশ করে দপ্তরে প্রেরণ করেন।

নবগঠিত এই কমিটির মাধ্যমে মতিঝিল থানায় ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট