সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

হেলিকপ্টারে চড়ে ইতালি প্রবাসীর রাজকীয় বিয়ে: ব্রাহ্মণবাড়িয়ায় উৎসুক জনতার ভিড়

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬




​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে রাজকীয়ভাবে বিয়ে করলেন ইতালি প্রবাসী শেখ মো. মোবারক হোসেন। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার প্রত্যন্ত গ্রাম উত্তর লক্ষ্মীপুর থেকে জেলা শহরের ভাদুঘর এলাকায় কনের বাড়িতে এই ব্যতিক্রমী বরযাত্রার আয়োজন করা হয়।
​বর মোবারক হোসেন নবীনগর উপজেলার উত্তর লক্ষ্মীপুর (সাতঘর হাটি) গ্রামের প্রয়াত শেখ সাদীর মেজো ছেলে। কনে নীলিমা জাহান সামিয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকার জসিম উদ্দিন মিয়ার বড় মেয়ে।
​স্থানীয় সূত্রে জানা যায়, মোবারক হোসেন দীর্ঘ বছর ধরে ইতালিতে বসবাস করছেন। তার দীর্ঘদিনের শখ ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করার। সেই ইচ্ছা থেকেই শুক্রবার দুপুরে তিনি আকাশপথে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। হেলিকপ্টারটি যখন ভাদুঘর এলাকায় অবতরণ করে, তখন এক নজর বর দেখতে কয়েক হাজার স্থানীয় বাসিন্দার ভিড় জমে যায়। পুরো এলাকায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য।
​রাজকীয় এই বরযাত্রায় বরের সফরসঙ্গী হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটির সাধারণ সম্পাদক ডা. এম. নাঈমুর রহমান, ঢাকা মহানগর (পূর্ব) ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট তোফাজ্জল হোসাইন খান, সাবেক ছাত্রনেতা সোহাগ, বরের ছোট ভাই শেখ মো. মোশাররফ হোসেন এবং জি টিভির সাংবাদিক জহির রায়হান। পারিবারিক সূত্রে জানা গেছে, মোবারক হোসেন তিন ভাই ও তিন বোনের মধ্যে দ্বিতীয়। অন্যদিকে, কনে নীলিমা জাহান সামিয়া দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড়।
​গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এমন জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন নিয়ে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। এলাকাবাসী নবদম্পতির নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews