শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

রায়গঞ্জ হাটপাংগাসীতে পূর্ব শত্রুতার জেরে মেরে ফেলা হয়েছে চার হাজার মুরগি, অভিযোগ খামারির

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬




সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলা হাটপাংগাসী ইউনিয়ন এর মনোহর পুর গ্রামে বিশিষ্ট ব্যাবসায়ী হাফিজুর রহমান এর মুরগী খামারের প্রায় চার হাজার মুরগি হঠাৎ করেই একযোগে মারা গেছে। ৭ ই জানুয়ারী ২০২৬ ইং ঘটনার গভীরে গিয়ে জানা যায় উক্ত খামারি হাফিজুল ইসলাম বলেন, আজ হঠাৎ করেই দুপুরে খামারের কাজ শেষ করে পাশেই বাসায় গিয়ে রেষ্ট নিয়ে আছরের নামায পর খামারে গিয়ে দেখি সবগুলো মুরগী মারা গেছে। পরে এলাকার মুরুব্বি সহ সকল স্তরের জনগণ এবং চার নং ওয়াডের ইউপি সদস্য বেলাল হোসেন খান কে সরেজমিনে ঘটনার সত্যিটা দেখানো হয়। এ ঘটনায় আমার প্রায় বিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এদিকে কোন কারণে মুরগী মারা গেলো এবিষয়ে মুরুব্বিরা ঘটনার সঠিক তদন্তের জন্য কিছু মুরগী ল্যাব টেষ্টে পাঠানোর জন্য পরামর্শ দিয়েছেন। যাতে করে সত্যিটা প্রকাশ হয়। অন্য দিকে ইউপি সদস্য বেলাল হোসেন খান বলেন উক্ত ঘটনা জানতে পেরে আমি মনোহর পুর গ্রামে সরেজমিনে গিয়ে দেখি হাজার হাজার মুরগি মরা গেছে, এবং গর্ত খুঁড়ে মরা মুরগি পুঁতে রাখার প্রস্তুতি চলছে, প্রায় বিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবং এই ধরনের ভয়ানক দূর্ঘটনা দেখতে এলাকার শতশত পথচারী ও সাধারণ মানুষ ভীড় করছে। স্থানীয়রা বলেন এঘটনা পূর্ব শত্রুতার জের না অন্য কিছু আমরা সঠিক বলতে পারছি না তবে সঠিক তদন্ত হলে সত্যিটা উম্মচন হবে। খামারি হাফিজুল ইসলাম বলেন শত্রুতার জেরে বিষক্রিয়া হয়ে যদি মুরগী মারা গিয়ে থাকে তাহলে আমি প্রসাশনিক ভাবে সকল সহায়তা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews