বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে!

শিবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে শীতার্তদের ৫৯ বিজিবি’র কম্বল বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬




চলমান তীব্র শীতে বিপর্যস্থ স্থানীয় শীতার্ত মানুষের মাঝে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি’র)শীতবস্ত্র বিতরণ করা হয়।

শনিবার ১০ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার অন্তর্গত কিরণগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ৩০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার রোধ এবং আন্ত সীমান্ত অপরাধ দমনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

একই সাথে প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিজিবি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্ডার গার্ড বাংলাদেশ মহোদয়ের মূলনীতি “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” বাস্তবায়নে প্রতিটি বিজিবি সদস্য বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে। এই শীতে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ তাদের সামান্য স্বস্তি এনে দিতে পারা আমাদের জন্য গৌরবের। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকার সামগ্রিক জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews