1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মানিকগঞ্জ জাদুঘরের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
কার্পেটিংয়ে বদলে যাচ্ছে বগা-ধাউরাভাঙ্গা সড়ক, স্বস্তি ফিরছে জনজীবনে! নরসিংদীতে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি: স্বর্ণালংকার ও নগদ টাকা লুট! জমির মালিকের ফ্ল্যাটে ১৫% কর প্রত্যাহার ও নিবন্ধন ব্যয় ৭% করার দাবি রিহ্যাবের! থানায় মাসে ৬০ হাজার টাকা দেই-মাদক ব্যবসায়ী! সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ ! রংপুরে  পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ! পীরগঞ্জে স্বপ্নসারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ! জাতীয় শিক্ষাক্রমে সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন ! শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর ! দিনাজপুরে ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের২৬তম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত !

মানিকগঞ্জ জাদুঘরের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দেওয়ান মিজানুর রহমান
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

১০ জানুয়ারি শনিবার মানিকগঞ্জ পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের বান্দুটিয়া বেলা ১১ ঘটিকায় মানিকগঞ্জ জাদুঘরের অডিটোরিয়ামে মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ঢাকা ও মেহের আজিজ ফাউন্ডেশন এবং রহিমুন্নেসা এনায়েত ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শীতার্তদের মাঝে দুইশত কম্বল বিতরণ করা হয়েছে। পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মানিকগঞ্জ জাদুঘরের সাহিত্য সাংস্কৃতিক পরিষদের কোষাধ্যক্ষ মোঃ রমজান আলী। বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের সাবেক সচিব নঈম আহমেদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জাদুঘরের সহ-সভাপতি, অধ্যাপক আবুল হোসেন শিকদার, সাধারণ সম্পাদক সুশান্ত কুমার সাহা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আইনজীবী সীমা ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রেখা রানী গুণ, জয়নাল আবেদীন, তানজিলা ইয়াসমিন, কল্পনা সুলতানা, স্বপ্না রানী সিংহ ও মোঃ শাসুল আলম‌ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট