1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কুষ্টিয়ায় ৮ অবৈধ ইটভাটায় অভিযানে ২৯ লক্ষ টাকা জরিমানা এবং রাউন্ড ও কাচাইট ধ্বংস - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

কুষ্টিয়ায় ৮ অবৈধ ইটভাটায় অভিযানে ২৯ লক্ষ টাকা জরিমানা এবং রাউন্ড ও কাচাইট ধ্বংস

আব্দুল কাইয়ুম খান
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

গত ৬ জানুয়ারি পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগমের নেতৃত্বে ,পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে কুষ্টিয়ার সদর ও মিরপুর উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে ৮ টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয় । উক্ত অভিযানে মিরপুর উপজেলার ফিক্সড চিমনির ইটভাটা এম এন বি ব্রিকসকে ৪ লাখ টাকা,এস কে আর ব্রিকসকে ৪ লাখ টাকা ,এবি ব্রিকসকে ৫ লাখ টাকা, ভাই ভাই ব্রিকসকে ৪ লাখ টাকাও সদর উপজেলার ফিক্সড চিমনির ইটভাটা এম আই এইচ ব্রিকসকে ৩লাখ টাকা,এ এস এস বি ব্রিকসকে ৩লাখ টাকা,এ এস এসবি -২ ব্রিকসকে ৩ লাখ টাকা ,এনবি সি ব্রিকসকে ৩ লাখ টাকা সহ মোট ২৯ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। সমস্ত ইটভাটা গুলো ফিক্সড চিমনির হওয়ায় এসকেভেটর দিয়ে ভাটা গুলোর রাউন্ড ভেঙে দেওয়া হয় এবং সমুদয় কাচাইট নষ্ট করে দেওয়া হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইমদাদুল হক, সিনিয়র কেমিস্ট মোঃ হাবিবুল বাসার, পরিদর্শক নাসরিন সুলতানা সহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারী গণ‌। কুষ্টিয়া জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা অভিযানে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। পরিবেশ দূষণ রোধে ও অবৈধ ইটভাটা বন্ধে খুলনা বিভাগের সকল জেলায় এমন অভিযান চলমান রয়েছে ও ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট