1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
এনএসডিএ পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ নিয়েছেন লুৎফে সিদ্দিকী - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

এনএসডিএ পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ নিয়েছেন লুৎফে সিদ্দিকী

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সোমবার জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) পরিদর্শন করেছেন। এসময় তিনি এনএসডিএ আয়োজিত মতবিনিময় সভায়ও অংশ নেন।

এনএসডিএর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে তাকে সংস্থাটির চলমান দক্ষতা উন্নয়ন কার্যক্রম, দক্ষ জনশক্তি গড়ে তুলতে নেওয়া উদ্যোগ এবং দেশের সামগ্রিক স্কিলস ইকোসিস্টেম সম্পর্কে অবহিত করা হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংযুক্ত সচিব মো. মাহমুদুল হোসেন খান বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কউছার চৌধুরী।

অনুষ্ঠানে লুৎফে সিদ্দিকী দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতিতে প্রতিযোগিতামূলক কর্মশক্তি গড়ে তুলতে আধুনিক, চাহিদাভিত্তিক এবং নিয়মিত হালনাগাদ পাঠ্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কাঠামো শক্তিশালী করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো, দক্ষতা বিষয়ক উদ্যোগগুলোর দৃশ্যমানতা নিশ্চিত করা এবং সরকারী মন্ত্রণালয়, দপ্তর, বেসরকারি খাতের অংশীজন ও ব্যবসায়িক সংগঠনগুলোর মধ্যে সমন্বিত সম্পৃক্ততা প্রয়োজন।

দক্ষ জনশক্তি গড়ে তুলতে সমগ্র সরকারভিত্তিক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। এক্ষেত্রে টেকসই সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক অঙ্গীকার অত্যাবশ্যক বলেও মন্তব্য করেন।

আন্তর্জাতিক শ্রমবাজার, বিশেষ করে জাপান, সিঙ্গাপুর ও সৌদি আরবের মত দেশে কাজের উপযোগী দক্ষ পেশাজীবী তৈরির বিষয়ে কৌশলগত দিকনির্দেশনা দেন লুৎফে সিদ্দিকী।

পাশাপাশি দেশীয় ও বিদেশি কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তির চাহিদা নিরূপণ এবং সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি খাতের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় এনএসডিএর সদস্য, পরিচালক, পরামর্শক ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

সূত্র: অণলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট