শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
 দুর্ঘটনার শঙ্কায় পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যাল মেয়াদ শেষের দুয়ারে ! বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠীত হয় ! ঘোড়াঘাটে ছাগলসহ আটক চোরকে ‘রাজনৈতিক প্রভাবে’ ছেড়ে দেওয়ার অভিযোগ ! হাটহাজারীতে অস্ত্রসহ ত্রাস সৃষ্টির অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার ! মাধবদীতে প্রবাসীর বাড়িতে ৪-৫ লাখ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা ! সৈকতে  গোসলে নেমে পর্যটকের মৃত্যু ! ‎রংপুর জেলা  ডিবি’র অভিযানে  ভিসা জালিয়াতি ও  অনলাইন ক্যাসিনো সরঞ্জামসহ গ্রেফতার ০১ অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি । কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র,নৃগোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ ! নিশীথ বর্ষার কাব্য 

নার্গিস আক্তারের এক গুচ্ছ কবিতা

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

১. হেমন্ত কাল 

হেমন্ত এলো শীত নিয়ে
পল্লী গাঁয়ের মাসি
পাকা ধানের মিষ্টি গন্ধে
কৃষকের মুখে হাসি।
শীত যে এলো চায়না থেকে
খোকা খুকুর বায়না
শীতের পিঠা খাবে তারা
আর তো কিছু চায় না।
খোকা খুকুর পরীক্ষা শেষ
মামা বাড়ি যাবে
কান্নাকাটি করছে খুকু
শীতের পিঠা খাবে।
খোকা খুকু ভালবাসে
নানুর হাতের পিঠা
নানার মুখে গল্প শুনতে
লাগে অনেক মিঠা।

২.  হেমন্তের রূপ 

হেমন্ত এল রূপের রানী
বছর ঘুরে এলো
নেই গরম নেই শীত কি অপরূপ?
শান্তি নিয়ে এলো ।
আকাশে নেই মেঘ নেই আলো
সূর্যের নেই দেখা
চাঁদ মামা গেল কই নেই আলো
তারার নেই দেখা।
ইচ্ছে করে যে চাঁদে যাই
চাঁদের সঙ্গে কথা কই
তারার মেলায় হারিয়ে যাই
রাতভর ঘুরে বেড়াই।
হেমন্ত আকাশ অন্ধকার
ভোর কুয়াশায় ঢাকা
ঘাসে শিশির বিন্দু কণা
জল রাশিতে ঢাকা।

৩.হেমন্তের শীত কুয়াশা 

হেমন্ত এল গুটিগুটি
পায়ে হেঁটে হেঁটে
পল্লী গাঁয়ে শিশির বিন্দু
ঝরছে পথে ঘাটে।
চারিদিকে সবুজ ঘেরা
আমার ছোট্ট গাঁ
এঁকেবেঁকে চলেছে নদী
পল্লী মায়ের ছায়ায়।
খেজুর গাছে সারি সারি
গাছি যায় বাড়ি বাড়ি
সকালবেলায় নিয়ে ছুটে
খেজুর রসের হাঁড়ি।
খেজুর রসের পিঠা বানায়
পল্লী গাঁয়ের মায়ে
মিষ্টি মধুর ঘ্রাণে খোকা
ছুটছে আপন গাঁয়ে।

৪. হেমন্তের গায়ে হলুদ 

আজ হেমন্তের গায়ে হলুদ
টিয়া ময়না এলো
হাতি ঘোড়া তবলা বাজায়
খোকা চোখ মেলো।
খোকা নাচে খুকু নাচে
হাতি ঘোড়া হাসে
টিয়া ময়না গান গাইতে
অনেক ভালোবাসে।
বাসন্তিকার শাড়ি পড়ে
বসন্ত শীত পাঠে
সূর্য্যি মামা হারিয়ে যায়
তেপান্তরের মাঠে।
হেমন্তের এই শীত সকালে
খোকা খুকু কাশে
শীতের পোশাক পড়ে তোমরা
উঠবে ইস্কুল বাসে।

৫.হেমন্তের আকাশ

শরৎ যায় চলে খেলা শেষ
এলো হেমন্তকাল
হেমন্ত আকাশ ধূসর ধোঁয়া
হেমন্ত বিরহ কাল ।
আকাশ ধূসর মেঘে ঢাকা
সূর্যের নেই দেখা
গাছের পাতা নিরব নিস্তুপ
শীতল ছাওয়া মাখা ।
হেমন্ত হল ফুলের ডালা
শিউলি ফুলের মেলা
কামিনী মল্লিকা বনফুল
নানান ফুলের খেলা।
হেমন্ত এলো নবান্ন
গেল কই নেই ধান কাটা
পানিতে ভাসে ঘাস শাপলা
নেই হেমন্তে ধান কাটা ।
হেমন্তে আসে পিঠার মেলা
ধুম পড়ে গাঁয়ে
ভোর হলে পাখি ডাকে না
ঠান্ডা শীতল বায়ে।
আকাশে নেই মেঘ নেই বৃষ্টি
সূর্যের নেই দেখা
কুয়াশা চাদরে ঢাকা
ঘাস শিশিরে মাখা।
হেমন্তের আউশ আমন নেই
বিদায় নিল শেষে
বর্তমানের নবান্ন ইরি
ইরি ধান চাষে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews