সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
থানায় অভিযোগ করায় বাদীর মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার চেষ্টা থানচি-বংকুপাড়া সড়কে পিকআপ উল্টে নিহত ১, আহত ৩ সোনারগাঁওয়ে পরিবেশ দূষণের দায়ে ‘চৈতী কম্পোজিট’কে পৌনে ১ কোটি টাকা জরিমানা আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন!

ডামুড্যায় ছুরিকাঘাত শেষে শরীরে আগুন দেয়া ব্যবসায়ী খোকন দাসের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬




শরীয়তপুরের ডামুড্যায় ছুরিকাঘাত শেষে শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনায় আহত ঔষধ ব্যবসায়ী খোকন দাস মারা গেছে। গত  শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খোকন দাসের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তম‚লক শাস্তির দাবি জানিয়েছে পরিবার ও স্থানীয়রা।

ডামুড্যা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকার পরেশ দাসের ছেলে খোকন দাস গত বুধবার রাত ১০টার সময় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথিমধ্যে ৩/৪ জন দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেয়। তিনি হামলাকারীদের চিনে ফেললে তার শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তার আত্মচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রæত পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় খোকন দাসকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিন দিন চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে খোকন দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে ৩জনকে আসামী করে ডামুড্যা থানায় একটি মামলা দায়ের করেন।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল হক বলেন, কেউরভাঙ্গা বাজারের ব্যবসায়ী খোকন চন্দ্র দাস ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, এমন তথ্য আমরা পেয়েছি। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হবে। এর আগে খোকন দাসের বাবা বাদী হয়ে ৩জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেফতারের জোড় চেষ্টা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews