বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

মরিশাসের বাংলাদেশ মিশনে খোলা হয়েছে শোকবই

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

মরিশাসের পোর্ট লুইসে বাংলাদেশের হাইকমিশন আজ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে একটি শোকবই খুলেছে।

বাংলাদেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মৃত্যুর পর বিশ্বনেতা ও কূটনীতিদের পাশাপাশি তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করতে ৩১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পোর্ট লুইসের বাংলাদেশের হাইকমিশনে এ শোক বই খোলা হয়।

মরিশাসের প্রেসিডেন্ট ধর্মবীর গোখুল এবং উপ-রাষ্ট্রপতি জাঁ ইভান রবার্ট হাঙ্গলি শোকবইতে স্বাক্ষর করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। মরিশাসের পররাষ্ট্র, আঞ্চলিক একীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী ধনঞ্জয় রামফুলও শোক প্রকাশ করেন।

মরিশাসে দায়িত্বরত বিভিন্ন দেশের দূতাবাস, হাইকমিশন এবং সিনিয়র মিশন কর্মকর্তারা শোক বইতে স্বাক্ষর করে বাংলাদেশের সাবেক নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সৌদি আরব, পাকিস্তান, মিশর, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মাদাগাস্কার এবং দক্ষিণ আফ্রিকার কূটনীতিকরাও শ্রদ্ধা নিবেদন করেছেন।বাংলাদেশ হাইকমিশনার জকি আহাদ বলেন, শোকবার্তাগুলো হাইকমিশনের সরকারি নথিতে সংরক্ষিত থাকবে।

বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা এবং মরিশাসে বসবাসরত প্রবাসী সম্প্রদায়ের সদস্যরাও উপস্থিত ছিলেন, যা বিভিন্ন দেশের মধ্যে বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও যৌথ শোকের প্রতিফলন।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews