শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে!

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশে সাধারণ ছুটি

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫



সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার সারাদেশে সাধারণ ছুটি পালিত হচ্ছে। দেশের বরেণ্য এই রাজনৈতিক নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে সরকার গতকালই নির্বাহী আদেশে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনস’-এর ক্ষমতাবলে ৩১ ডিসেম্বর বুধবার একদিনের এই ছুটি কার্যকর হবে। এই ছুটির আওতায় দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে জনস্বার্থে জরুরি সেবাসমূহ ছুটির আওতামুক্ত রাখা হয়েছে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক সেবায় নিয়োজিত কর্মী ও যানবাহন যথারীতি চলাচল করবে।

হাসপাতাল ও চিকিৎসাসেবা সংশ্লিষ্ট জরুরি কার্যক্রমও এই ছুটির আওতার বাইরে থাকবে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনগুলো স্বাভাবিক নিয়মেই চলবে। এছাড়া জরুরি কাজে নিয়োজিত অন্যান্য দপ্তরগুলোও খোলা থাকবে।

আদালত ও ব্যাংক পরিচালনার বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট ও বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। তবে আজ ৩১ ডিসেম্বর বার্ষিক হিসাব সমাপনী বা ‘ব্যাংক হলিডে’ হওয়ায় পূর্বনির্ধারিত নিয়মেই ব্যাংকগুলো বন্ধ রয়েছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

প্রিয় নেত্রীর বিদায়ে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। আজ বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন বিশাল এলাকায় মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর শেরেবাংলা নগরে স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews