সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ! “কাজী নজরুল বর্ষ” উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মতিঝিল বিভাগের বিশেষ অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার! থানায় অভিযোগ করায় বাদীর মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার চেষ্টা থানচি-বংকুপাড়া সড়কে পিকআপ উল্টে নিহত ১, আহত ৩

চট্রগ্রাম পটিয়া ​ইউনিক ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫




“যারা যাবে নাহ তারা থাক চলে আমরা এগিয়ে যায়”​ শিক্ষা ও সেবামূলক সংগঠন ‘ইউনিক ফাউন্ডেশন’-এর উদ্যোগে ৪র্থ বারের মতো আয়োজিত ‘ইউনিক ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা–২০২৫” অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।
​শনিবার গত ২৭/১২/২৫ ইং আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে অনুষ্ঠিত এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় ১২০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ১৮০০-এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ৩য় থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট ৮টি পৃথক বিভাগে শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রাখে।
​পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এমদাদুল হাসান, সাইফুল ইসলাম, আবদুল হাকিম রানা এবং সংগঠনের অন্যতম উপদেষ্টা মিশু। অতিথিবৃন্দ পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ও সংগঠনের এমন মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
​পুরো পরীক্ষাটি সার্বিকভাবে পরিচালনা করেন ফাউন্ডেশনের সভাপতি ইমরান শাফায়াত। পরীক্ষা নিয়ন্ত্রকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাদাত হোসাইন
​বৃত্তি পরীক্ষাটি সফল করতে অক্লান্ত পরিশ্রম করেন সংগঠনের একঝাঁক নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী ও শুভাকাঙ্ক্ষী। তাদের মধ্যে উপস্থিত ছিলেন সাইমন, সোলাইমান, খোরশেদ, আবদুল মুহি, আজমীর, জোবাইদুল, নাদিয়া, তানাশ, নূর হোসেন, হাসনাইন, জামশেদ, আফরিন, রুকসাত, সাগর, আরিফ ইবনে সালাম, রুমি আক্তার, রায়হানসহ আরও অনেকে।
​আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহ প্রদানের লক্ষ্যেই প্রতি বছর এই বৃত্তির আয়োজন করা হয়।সংগঠন সূত্রে জানা যায়, সকলের আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের আয়োজনটি অন্যান্য বছরের তুলনায় অধিক প্রাণবন্ত ও সুশৃঙ্খল হয়েছে। দ্রুতই পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হবে বলে সংগঠন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews