বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

চকরিয়ার কাকারায় পুলিশ দেখে পালিয়ে যাওয়ার পর প্রতিপক্ষের হামলা যুবক নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫




কক্সবাজারের চকরিয়ায় পুলিশ দেখে দৌড়ে পালিয়েছেন সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি। পরে বিল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর আগে রাত ৩টার দিকে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাইফুলের লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
মৃত সাইফুল উপজেলার কাকারা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বড় ফুলগাছতলা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

পরিবারের অভিযোগ, রাত পৌনে ১টার দিকে সাইফুলকে ধরতে ঘরে যায় পুলিশ। এ সময় তিনি ঘর থেকে পাশের বিলের দিকে দৌড় দেন। প্রতিপক্ষের লোকজন সেখানে তাকে গলাটিপে ও মারধর করে হত্যা করে।
স্থানীয় লোকজন বলেন, গত শনিবার স্থানীয় নুরুল ইসলাম ও ফরিদুল আলমের মধ্যে জমি নিয়ে বাড়ির পাশে মারামারি হয়। ঘটনার পর তদন্তে গেলে সাইফুল ইসলাম পুলিশকে প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনার বর্ণনা দেন। এতে ক্ষিপ্ত হন নুরুল ইসলাম। মারামারির ঘটনায় ওই রাতে মামলা হলে সাইফুল ইসলামকেও আসামি করেন নুরুল ইসলামের স্ত্রী জেসমিন আকতার।
সাইফুল ইসলামের স্ত্রী রিনা আকতার বলেন, সোমবার রাত পৌনে ১টার দিকে সাইফুলকে ধরতে ঘরে পুলিশ আসে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সাইফুল কৌশলে দৌড় দেন। দৌড়ে পুলিশ থেকে বাঁচতে পারলেও প্রতিপক্ষের লোকজন ঠিকই তাকে ধরে ফেলে। এ সময় তারা গলাটিপে ও মারধর করে হত্যা করে লাশ পার্শ্ববর্তী বিলে ফেলে যায়। পুলিশ চলে যাওয়ার পর সাইফুল ঘরে না ফিরলে তাকে খুঁজতে গেলে বিলে লাশ পড়ে থাকতে দেখেন সবাই।
এ বিষয়ে চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, সাইফুল চকরিয়া থানার একটি মামলার এজাহারনামীয় আসামি। তাকে ধরতে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ গেলেও ঘরে না পেয়ে ফিরে আসে। সাইফুলের পরিবারের অভিযোগ সম্পর্কে বলেন, বিষয়টি খতিয়ে দেখতে ও মৃত্যুর কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews