রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি

বেগমগঞ্জ রাস্তায় পুতে রাখা জন দুর্ভোগের মালামাল উচ্ছেদ অভিজান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫




নোয়াখালী বেগমগঞ্জ উপজেলাধীন রমজনবিবি থেকে একলাশপুর মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মহাসড়কের উপর অবৈধভাবে ইট, বালি এবং গাছ রেখে পথচারীদের চলাচলে জনদূর্ভোগ সৃষ্টি করায় মহাসড়ক আইন ২০২১ এর ১৪ এর ১ এবং ২ ধারায় মিজানুর রহমান (৩৮), পিতা- আব্দুল গোফরানকে ১০,০০০/- (দশ হাজার) টাকা, হাবীব উল্লাহ বাহার (৩২), পিতা- হাজী আব্দুর রবকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থা দন্ড করা হয় এবং স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৯৮(১১) ও ৮৯ (২) ধারায় মো দুলন (৪৪), পিতা- মৃত মো. আব্দুল জলিলকে ২,০০০/- (দুই হাজার) টাকা এবং মো ওপেল (৪৮), পিতা- নুর নবীকে ২,০০০/- (দুই হাজার) টাকাসহ মোট ০৪ টি মামলায় মোট ১৯,০০০/- (উনিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এবং জানে আলম বাচ্চু (৫৫), পিতা- নাদরের জামান এবং শাহ আলম (৪২), পিতা- সোলেমান থেকে ৪০০ ঘনফুট করে মোট ৮০০ ঘনফুট বালি জব্দ করে প্রকাশ্যে নিলাম দিয়ে ১৫,৫০০/- (পনের হাজার পাঁচশত) টাকা বিক্রি করা হয়। উল্লেখ্য বিগত ২৪ ডিসেম্বর ইউএনও মহোদয়ের নোটিশ অনুযায়ী অত্র উপজেলার সকল সড়ক থেকে নির্মাণ সামগ্রী ০৩ দিনের ভিতরে অপসারণ করার নির্দেশনা দেয়া হলে মোট ২৫৩ টি স্পর্ট থেকে তারা নিজ উদ্যোগে নির্মাণ সামগ্রী অপসারণ করলেও রমজন বিবি হতে একলাশপুর মহাসড় থেকে অপসারণ করা হয়নি বিধায় অত্র অভিযান পরিচালনা করা হয়। অত্র অভিযানে সড়ক বিভাগ, নোয়াখালী, চৌমুহনী পৌরসভা এবং বেগমগঞ্জ পুলিশ ফাঁড়ির এস আই মো শাকিল হোসেনসহ একটি চৌকস টিম মোবাইল কোর্টে সহযোগিতা করেন।

জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews