বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের

‎রংপুরে পিতাকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করল ছেলে

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

রংপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবাকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে ছেলে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মমিনপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহত ব্যক্তির নাম নুরল হক (৫০)। এ ঘটনায় তার ছেলে মাসুদুল হাসান (২৪) কে আটক করেছে পুলিশ। ‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মাসুদুল হাসান ধারালো অস্ত্র দিয়ে তার বাবার ওপর হামলা চালায়। এতে নুরল হক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

‎ঘটনার পর অভিযুক্ত মাসুদুল হাসান নিজেই রংপুর সদর কোতোয়ালি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। ‎রংপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিযুক্ত ছেলে মানসিক ভারসাম্যহীন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews