বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

‎চলতি বছরে রংপুরে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১৫২

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫




রংপুরে বিভাগের আট জেলায় গত সাড়ে ১১ মাসে প্রায় দশ হাজার অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসব অভিযানে ৩ হাজারের বেশি মাদকসংশ্লিষ্ট আসামিকে গ্রেপ্তার করার পাশাপাশি সমপরিমাণ মামলাও হয়েছে। এ বছরের ১ জানুয়ারি থেকে গত ২৫ ডিসেম্বর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।মাদক কারবারি ও মাদকের বিস্তার রোধে ধারাবাহিক ও সমন্বিত অভিযানের মাধ্যমে কাজ করছে সরকারি এ সংস্থাটি। গত সাড়ে ১১ মাসে প্রায় ১০ হাজার ৬০০ কেজি গাঁজা, সাড়ে চার হাজার বোতল ফেনসিডিল, ৫০০ গ্রাম হেরোইন এবং সাড়ে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দেশি-বিদেশি বিভিন্ন ধরণের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও জব্দ করা হয়েছে।
‎
‎অভিযানকালে মাদকদ্রব্যের পাশাপাশি মাদক বেচাকেনায় ব্যবহৃত যানবাহন ও  নগদ অর্থও জব্দ করা হয়েছে। মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৮ লাখ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়। এছাড়া জব্দ করা হয়েছে ১৮টি মোটরসাইকেল, ৩টি মাইক্রোবাস, ৩টি সিএনজিচালিত অটোরিকশা, ১০টি ইজিবাইক এবং ৬৪টি মোবাইল ফোন।এ সকল যানবাহন ও যোগাযোগের সরঞ্জাম দীর্ঘদিন ধরে মাদক পরিবহনে, ও কারবারিদের মধ্যে যোগাযোগ রক্ষার কাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে সীমান্তবর্তী অঞ্চল হিসেবে রংপুর বিভাগকে মাদক কারবারিদের একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহারের ইঙ্গিত দেন তারা।
‎
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন বলেন, বিভাগজুড়ে গত সাড়ে ১১ মাসে মোট ৯ হাজার ৯১০টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৩ হাজার ২৭টি মামলা হয়েছে। এছাড়া এসব মামলায় ৩ হাজার ১৫২ জন মাদকসংশ্লিষ্ট আসামিকে গ্রেপ্তার করা হয়।
‎সংস্থাটির এ কর্মকর্তার দাবি, রংপুর বিভাগের আটটি জেলায় প্রতিদিন নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবনকারী, মাদক কারবারি, পরিবহনকারী ও সহযোগীদের কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান আরও জোরদার করা হবে বলে প্রতিবেদকে জানান, মাসুদ হোসেন আরও  বলেন, মাদক শুধু একটি নেশাজাতীয় দ্রব্য নয়, এটি সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ সমাজ মাদকের কারণে বিপথগামী হচ্ছে, নষ্ট হচ্ছে পরিবার ও সামাজিক বন্ধন। সে কারণেই মাদকবিরোধী অভিযানের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews