মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ! “কাজী নজরুল বর্ষ” উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মতিঝিল বিভাগের বিশেষ অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার! থানায় অভিযোগ করায় বাদীর মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার চেষ্টা থানচি-বংকুপাড়া সড়কে পিকআপ উল্টে নিহত ১, আহত ৩

হাটহাজারী সমিতি ইউএই’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫




(২৬ শে ডিসেম্বর) রোজ শুক্রবার বিকাল ৪:০০ ঘটিকায় ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাগৃতির সহযোগিতায় হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে জাগৃতির সভাপতি মোঃ ওসমানের সভাপতিত্বে এবং হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সম্পাদক, খোরশেদ মোবারকের উপস্থাপনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চবি’র প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী (মানিক)।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চবি’র চীফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব, হাটহাজারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আশরাফ উদ্দিন।

উক্ত শীতবস্ত্র অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ ফোরকান চৌধুরী মাসুদ, উপদেষ্টা নুরুল আলম মিঠু।

উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত ও শেষ মোনাজাত করেন, হাটহাজারী সমিতির সহ- ধর্ম বিষয়ক সম্পাদক,কাজী জানে আলম হিরু।

উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের সহ-সভাপতি মোঃ নাইম উদ্দিন ও মোঃ মঈন, দূর্যোগ বিষয়ক সম্পাদক মাসুদুল আলম।

স্বাগত বক্তব্য রাখেন, হাটহাজারী সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মোঃ ইব্রাহীম মামুন। অনুষ্ঠানে উপজেলার ১৪ টি ইউনিয়ন এবং পৌরসভার শীতার্তদের জন্য প্রতিনিধিদের হাতে শীতবস্ত্র তুলে দেন অতিথিরা। জানা গেছে, ২০১৮ সাল থেকে হাটহাজারী বাসীর জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকারী হাটহাজারী প্রবাসীদের ঐক্যবদ্ধ সংগঠন ‘হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত।
এ সময় আরো উপস্থিত ছিলেন, হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের যুগ্ম-সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, সহ-ক্রীড়া সম্পাদক দিদারুল আলম, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews